কাশ্মীর আমাদের! লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ অনাবাসীদের, দেখুন ভিডিও
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ সেখানকার অনাবাসী ভারতীয়দের।
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ সেখানকার অনাবাসী ভারতীয়দের। তাঁরা পাকিস্তান মুর্দাবাদ আওয়াজ তোলেন। একই সঙ্গে
তারা বললেন কাশ্মীর আমাদেরই।

সারা বিশ্ব জুড়ে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান হত্যার প্রতিবাদ চলছে। প্রায় ৫০ টি দেশ এখনও পর্যন্ত এই ঘটনার সরাসরি সমালোচনা করেছে। ১৪ ফেব্রুয়ারি জৈশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ৪০ সিআরপিএফ জওয়ানের।
পুলওয়ামার ঘটনার প্রতিবাদে বিভিন্ন দেশে পথে নেমেছেন সেখানকার অনাবাসী ভারতীয়রা। সর্বশেষ ঘটনাটি ব্রিটেনের। শতাধিক ভারতীয় লন্ডনের রাস্তায় নামেন এবং পাকিস্তান হাইকমিশনের সামনে প্রতিবাদে সামিল হয়েছিলেন। পাকিস্তান মুর্দাবাদ ধনি তোলেন তাঁরা। জম্মু ও কাশ্মীরে জঙ্গি তৎপরতার জন্য পাকিস্তানকে দায়ী করেন বিক্ষোভকারীরা। স্লোগানের মধ্যেই ধ্বনি ওঠে বন্দে মাতরম-এর। বিক্ষোভকারীরা বলেন কাশ্মীর তাদেরই। ব্রিটেনের তরফ থেকে পাকিস্তানকে যে সামরিক সাহায্য দেওয়া হচ্ছে তা প্রত্যাহারের দাবি করা হয়।
Sharing video from London UK #PakistanTerrorist pic.twitter.com/ukfRllFGlG
— Dr N Patel 🇮🇳 🚩 (@hindustanse) February 16, 2019












Click it and Unblock the Notifications