মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় পরিবারের ৪ সদস্যের দেহ উদ্ধার
গত এক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা প্রবাসী এক ভারতী পরিবারের কোনও খোঁজ মিলছিল না। এদিন , সকালে জানা গিয়েছে নিখোঁজ ভারতীয় সন্দীপ থোট্টাপিল্লির পরিবারের ৪ সদস্যই মৃত।
গত এক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা প্রবাসী এক ভারতী পরিবারের কোনও খোঁজ মিলছিল না। এদিন , সকালে জানা গিয়েছে নিখোঁজ ভারতীয় সন্দীপ থোট্টাপিল্লির পরিবারের ৪ সদস্যই মৃত। তাঁদের দেহ উত্তর ক্যালিফোর্নিয়ার একটি নদী থেকে উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ার একটি নদীতে থোট্টাপিল্লী পরিবারের একটি এসইউভি পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি পুলিশ পৌঁছলে গাড়ির ভিতরে দুটি দেহ উদ্ধার হয়। জানা যায়, ওই দুটি দেহ , সন্দীপ থোট্টাপিল্লী ও তাঁর সন্তান সাচি থোট্টাপিল্লীর। উল্লেখ্য, ৪১ বছরের সন্দীপের কন্যা সাচির বয়স ৯ বছর। এই ঘটনা গত সোমবারের। পরবর্তী কালে পরিবারের বাকি দুই সদস্যের দেহ ওই নদীতেই ভেজা অবস্থায় উদ্ধার হয়। সন্দীপের স্ত্রী ৩৮ বছরের সৌম্যিয়া থোট্টাপিল্লি ও তাঁর ছেলে ১২ বছরের সিদ্ধান্তের দেহ মেলে।
থোট্টাপিল্লী পরিবারের খোঁজে ২০ সদস্যের একটি দলকে কাজে লাগিয়েছিল মার্কিন প্রশাসন। এমনই দাবি নিউ ইর্ক টাইমসের। জানা গিয়েছে, পোর্টল্যান্ডের দিকে একটি জায়গায় পরিবারের সকলে মিলে ছুটি কাটাকে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা। গত ৮ এপ্রিল থেকে থোট্টাপিল্লী পরিবারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষে এই দুঃসংবাদ আসায় গুজরাতে সন্দীপের পরিবারে শোকের ছায়া। একই অবস্থা কোচিতে সৌম্যিয়ার পরিবারেরও। এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।












Click it and Unblock the Notifications