সৌদি আরবে ভয়াবহ অগ্নিকান্ডে মারা গেলেন ১০ ভারতীয়

সৌদি আরবের নজরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১০ জন ভারতীয়ের।

সৌদি আরবের নজরানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১০ জন ভারতীয়ের। অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গিয়েছেন এক বাংলাদেশি নাগরিকও। ঘটনায় আহত হয়েছেন ৬ জন।

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ভারতীয়দের মৃত্যু সংবাদের সত্যতা স্বীকার করে, জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা। মৃতদের মধ্যে ৪ জন উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়াও ৩ জন কেরলের বাসিন্দা ও বাকিরা বিহার ও তামিলনাড়ুর বাসিন্দা।

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকান্ডে মারা গেলেন ১০ ভারতীয়

জানা গিয়েছে, ভারত থেকে সৌদি আরবে কাজ করতে যাওয়া ওই ব্যক্তিরা একটি জানলা বিহীন বাড়িতে থাকতেন। আর সেই বাড়িতেই আগুন লাগার ঘটনায় মারা যান তাঁরা। বিশেষত দমবন্ধ হয়েই মারা যান ওই ব্যক্তিরা। সৌদি গেজেট-এ লেখা হয়, যে ওই ঘরটিতে বায়ু চলাচলের কোনও জায়গা না থাকায় , দমবন্ধ হয়েই মূলত মারা যান তাঁরা।

এদিকে, নিজের টুইট বার্তায় সুষমা স্বরাজ জানিয়েছেন যে, ' নজরানে যে দুঃখজনক ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমি অবহিত। সেখানে ১০ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। আহত ৬ জন হাসপাতালে ভর্তি। আমি জেড্ডাহে ভারতীয় কানসা জেনারেলের সঙ্গে কথা বলেছি। নজরানে গর্ভনরের সঙ্গে যোগাযোগ রাখছেন কনসাল জেনারেল। তিনি প্রতিনিয়ত আমাকে খবর দিচ্ছেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+