সুদান থেকে সুরক্ষিত ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয়দের, জানাল বিদেশমন্ত্রক
আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধের ফলে যে ভারতীয়রা সেখানে আটকে পড়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই উদ্ধার করার কাজ সফলভাবে করা গিয়েছে। সৌদি আরবের বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয়দের উদ্ধার করার খবর জানানো হয়েছে।

সৌদি আরবের সরকার এখনও পর্যন্ত মোট ১৫৭ জনকে সুদান থেকে উদ্ধার করেছে। সেদেশের সেনা এবং আধা সেনার মধ্যে লড়াই চলছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে। যার ফলে ভারত সহ বিভিন্ন দেশের নাগরিকেরা সে দেশে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে অনেককেই এদিন উদ্ধার করা হয়েছে।
গত এক সপ্তাহ ধরে টানা সেনা এবং আধাসেনার মধ্যে লড়াইয়ের ফলে সুদানের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় ছিল। কোনওভাবেই বিদেশি নাগরিকদের উদ্ধারকার্য শুরু করা যাচ্ছিল না। তবে এদিন শনিবার প্রথমবার উদ্ধারকার্য করা গিয়েছে। ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের সুদান থেকে উড়িয়ে সৌদি আরবের জেড্ডায় নিয়ে আসা হয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ১৫৭ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, মিশর, তিউনিসিয়া, বুলগেরিয়া, বাংলাদেশ, ফিলিপিন্স, কানাডা এবং বুরকিনা ফাসোর নাগরিকেরা রয়েছেন।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং চিনের যে সমস্ত নাগরিকেরা এখনও সুদানে আটকে রয়েছেন, তাঁদের উদ্ধার কার্য খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।
Indians, as well as people from other nations, arrived safely from Sudan, including diplomats & international officials: The Ministry of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia pic.twitter.com/XoqykgnF2v
— ANI (@ANI) April 22, 2023
সুদানের সেনা ২০২১ সালের অক্টোবরে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে। সেই ক্ষমতা নির্বাচিত সরকারে হাতে যাতে ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য সেদেশের আধাসেনা দ্বন্দ্বে জড়িয়েছে নিজের দেশেরই সেনার সঙ্গে। যার ফলে গত ১৫ এপ্রিল থেকে সেদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications