শ্রীলঙ্কায় উদ্ধার আরও বিস্ফোরক! ২৯০ জনের মৃত্যু মিছিলে নাম রয়েছে ৮ ভারতীয়ের

কেটে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়। তবে এখনও জানা যায়নি শ্রীলঙ্কার বুকে নারকীয় হত্যালীলার নেপথ্যে কে বা কারা রয়েছে। তবে ঘটনার পর থেকে গোটা শ্রীলঙ্কা জুড়ে চলছে তল্লাশি অভিযান।

কেটে গিয়েছে ২৪ ঘণ্টারও বেশি সময়। তবে এখনও জানা যায়নি শ্রীলঙ্কার বুকে নারকীয় হত্যালীলার নেপথ্যে কে বা কারা রয়েছে। তবে ঘটনার পর থেকে গোটা শ্রীলঙ্কা জুড়ে চলছে তল্লাশি অভিযান। গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে। গতকাল জারি ছিল কারফিউ। তবে এসবের মধ্যে যা প্রকট হয়ে উঠছে, তা হল স্বজনহারার কান্না, আর্তনাদ। প্রিয়জনের ছিন্নভিন্ন , বিকৃত দেহ দেখের বিভীষিকা যেন মন থেকে মুছতে পারছেন না সিংহলীরা। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন ভারতীয়েরও। এঁদের মধ্যে রয়েছেন ২ জেডিএস নেতা। যাঁদের বিস্ফোরণের পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, আরও ২ জনের মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়।

মৃত্যুমিছিল

মৃত্যুমিছিল

মৃতের সংখ্যা ২৯০ ছাড়িয়েছে। আহত অন্ততপক্ষে ৫০০ জন। এরই মধ্যে ৬ জন ভারতীয়ের মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে। মৃতদের নাম, নারায়ণ চন্দ্রশেখর, লক্ষ্মী , রমেশ ও কেডি হনুমানথারায়াপ্পা, এম রঙ্গাপ্পা । এছাড়াও রয়েছেন কেরলের পিএস রজিনা।

উদ্ধার বিস্ফোরক

উদ্ধার বিস্ফোরক

এদিন সকালে শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে উদ্ধার হয়েছে আরও একটি আইইডি। যা ঘিরে রীতিমত উত্তেজনা ছড়িয়েছে সেদেশে। যদিও আইইডি উদ্ধারের সঙ্গে সঙ্গেই তা নিষ্ক্রিয় করে দেয় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।

প্রাথমিক ধারণা কী বলছে?

প্রাথমিক ধারণা কী বলছে?

মনে করা হচ্ছে, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের নেপথ্যে থাকতে পারে আইএসআইএস-এর হাত । যে দেশ থেকে ১০ বছর আগে মুছে গিয়েছে এলটিটিই-র সন্ত্রাস, সেখানে আরও একবার নারকীয় হত্যালীলার নেপথ্যে কে বা কারা রয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+