অপহৃত ৪০ ভারতীয়র ৩৯ জনকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে

অপহৃত ৪০ ভারতীয়র ৩৯ জনকে খুন করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে
নয়াদিল্লি, ১৯ জুন : চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনও খোঁজ মিলল না ইরাকের মসুল থেকে অপহৃত হওয়া ৪০ ভারতীয়ের। নিশ্চিতভাবেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার একমাসের মধ্যে বিদেশ নীতি নিয়ে এই প্রথম সঙ্কটে পড়ল নয়া সরকার। আরও দুশ্চিন্তার বিষয় হল, সূত্রের খবর অনুযায়ী, আপহৃতদের মধ্য হতে পারে মাত্র একজনই এখনও পর্যন্ত বেঁচে রয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, এই বিষয়ে নিশ্চিত করে কিছু না বলা গেলেও আশঙ্কা করা হচ্ছে ৪০ জনের মধ্যে ৩৯ জনকেই খুন করা হতে পারে।

যে সংস্থায় নির্মানকর্মী হিসাবে ওই ৪০ জন ভারতীয় কাজ করতেন সেই সংস্থার এক ব্যক্তির জানিয়েছেন, ইরাকে আইএসআইএল এ যুদ্ধ শুরু হতেই সংস্থার ভারতীয় ও বাংলাদেশী কর্মীদের পাসপোর্ট ফেরত দিয়ে দেয়। এবং তাঁদের চলে যেতে বলা হয়।

পাসপোর্ট হাতে পেয়ে গেলেও ৩ মাসের বেতন ও বিমানের টিকিটের দাবিতে আন্দোলন শুরু করেন। সেখান থেকে মসুলের একটি হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন রাখাও হয় তাঁদের।য এর পরে বাংলাদেশী ও ভারতীয় কর্মী আলাদা করে দেওয়া হয়। হাসপাতালটি নিরাপদ জায়গা বলে তাঁদের সেখানে রাখা হয়। যাতে সময় সুযোগ বুঝে তারা বেরিয়ে যেতে পারেন।

এরপরে বাংলাদেশী কর্মীদের এব্রিলে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় কর্মীদের হারকিটে নিয়ে যাওয়া হয়। ওই কর্মীর বক্তব্য অনুযায়ী, ৪০ ভারতীয়র মধ্যে সে নিজেও একজন। এই ঘটনায় একমাত্র সেই বেঁচে ফিরেছে। বাকি ৩৯ জনকে খুন করা হয়েছে বলে দাবি ওই ব্যক্তির।

এদিকে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই ৩৯ কর্মীর মৃত্যু নিয়ে কোনও নিশ্চিত খবর নেই বলেই জানানো হয়েছে। যদিও এই খবরটি আন্তর্জাতিক কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনতে যে কোনও মূল্যের মুক্তিপন দিতে তিনি রাজি রয়েছেন। ইতিমধ্যেই অপহৃত ভারতীয়দের পরিবার বিদেশ মন্ত্রকে গিয়ে দেখা করেছেন বলেও খবর পাওয়া গিয়েছে।

<center><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTU2OTU4fHwxMDExfHx8fHx8MTN8fA==";var ven_width="100%";var ven_height="325";</script><script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+