কাবুলে কর্মরত কলকাতার মহিলা বাসিন্দা অপহৃত, পরিবারের সঙ্গে যোগাযোগ বিদেশ মন্ত্রকের!
নয়াদিল্লি, ১০ জুন : জুডিথ ডিসুজা নামে ভারতীয় এক মহিলাকে আফগানিস্তানের কাবুল থেকে অপহরণ করা হয়েছে। আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা আগা খান নেটওয়ার্কে কর্মরতা ছিলেন তিনি। সূত্রের খবর এই এই মহিলা কলকাতার বাসিন্দা। বয়স চল্লিশের কাছাকাছি।
বৃহস্পতিবার রাতে কাবুলের তৈমানি থেকে ওই মহিলাকে অপহরণ করা হয়।

সূত্রের খবর, ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি কলকাতায় শ্রীমতি ডিসুজার বাড়িতেও যোগাযোগ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। আফগান সরকারের তরফে জানানো হয়েছে, তাঁর মুক্তির জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।












Click it and Unblock the Notifications