ক্ষোভের আগুনে জ্বলছে ওপার, ভারতের দখলে ইউনূসের বাংলাদেশের বাজার! টন টন আলু নিয়ে ঢাকায় ঢুকল ভারতীয় রেল

India-Bangladesh: ভারত তথা কলকাতা দখলের যখন স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই সময় সে দেশের বাজার নিয়ন্ত্রণ করছে ভারত! অবাক হচ্ছেন তো শুনে। একেবারেই হ্যাঁ। ইউনূস সরকারের হাতে দেশের ক্ষমতা থাকলেও এক অদ্ভুত জ্বালায় জ্বলছে পদ্মাপারের মানুষ। আর তা হচ্ছে খিদের জ্বালা। শাক সবজি থেকে শুরু করে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া।

আর তাতে হাত দিলেই কার্যত হাত পুড়ছে সাধারণ মানুষের। এই অবস্থায় ফের একবার মুশকিল আসান হল ভার‍ত। ভারত থেকে আরও একবার আলু পাঠানো হল বাংলাদেশে (India-Bangladesh)। কার্যত সে দেশের বাজারদর নিয়ন্ত্রণে আনতে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে আলু পাঠানো হয়েছে। আর আর প্রায় এক হাজার ৯০০ মেট্রিক টন।

India-Bangladesh

সড়ক পথে নয়, ভারতীয় রেলের একটি মালগাড়ির ৪২ টি ওয়াগান ভর্তি করে সেই আলু পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পেট্রাপোল বন্দর দিয়ে কার্গো রেলে বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি ইতিমধ্যে পহছে গিয়েছে। বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস আলু নামানোর প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট দফতরে রাতেই জমা দেয়। সেই মতো আজ বুধবার সকাল থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে।

বিশাল এই আলু নওয়াপাড়া থেকে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে সে দেশের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। 'বাংলা ট্রিবিউন'কে এক সাক্ষাৎকারে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, মালদহের ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে এক রফতানিকারক বিপুল এই আলু বাংলাদেশের পাঠিয়েছে। প্রায় ৩৮ হাজার ব্যাগ করে আলু আমদানি করা হয়েছে।

যার ওজন ১৯ লাখ কেজি বলে জানিয়েছেন সাইদুজ্জামানসাহেব। অন্যদিকে পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য সাড়ে ২৮ টাকা দেখানো হয়েছে। ভারত থেকে যাওয়া বিপুল এই আলুর চালান কিছুটা হলেও বাংলাদেশের বাজারে দাম নিয়ন্ত্রণ করবে বলেই দাবি ব্যবসায়ীদের।

বিশেষ করে দাম কমাতে সাহায্য করবে। আর তাতে কিছুটা হলেও পদ্মাপারের মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে গত কয়েকদিন আগে পেঁয়াজও পাঠানো হয়েছে। টন টন পেঁয়াজ সে দেশে রফতানি করা হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+