ভারতীয় শিশুর মৃত্যুতে নয়া মোড়, নিখোঁজ হওয়ার গল্প ফেঁদেছিলেন পালক পিতা

ডালাসে কালভার্টের তলা থেকে উদ্ধার দেহটি ৩ বছরের ভারতীয় শিশু শেরিন ম্য়াথিউজেরই, গত ৭ই অক্টোবর রাতেই সে মারা যায় বলে স্বীকারও করেছেন তার পালক পিতা ওয়েসলি ম্যাথিউজ

ডালাসে কালভার্টের তলা থেকে উদ্ধার দেহটি ৩ বছরের ভারতীয় শিশু শেরিন ম্য়াথিউজেরই। গত ৭ই অক্টোবর রাতেই সে মারা যায় বলে স্বীকারও করেছেন তার পালক পিতা ওয়েসলি ম্যাথিউজ। পুলিশের কাছে তিনি জানিয়েছেন, দুধ খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়। শিশুটির মৃত্যু হয়েছে দেখে তিনিই দেহ লোপাট করে পুলিশের কাছে মিথ্যে গল্প ফেঁদেছিলেন।

ভারতীয় শিশুর মৃত্যুতে নয়া মোড়, নিখোঁজ হওয়ার গল্প ফেঁদেছিলেন পালক পিতা

গত রবিবারই আমেরিকার ডালাসে ম্যাথিজদের বাড়ির প্রায় ১ মাইল দুরে একটি শিশুকন্যার দেহ পাওয়া যায়। কিন্তু এই দেহটি শেরিনেরই কিনা তা নিয়ে সন্দেহ ছিল পুলিশের। এরপরই মঙ্গলবার ফের তার পালক পিতা ওয়েসলিকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ওয়েসলি জানিয়েছেন, ওই রাতে তাঁর স্ত্রী সিনি ঘুমোচ্ছিলেন। সেসময় মেয়ে শেরিনকে দুধ না খাওয়ার জন্য বকাঝকা করেন তিনি। এমনকী জোর করে দুধ খাওয়ানোর চেষ্টাও করেন তিনি। সেসময়েই শ্বাসনালিতে দুধ আটকে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় শেরিনের। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু বিষয়টি ধামাচাপা দিতেই গাড়ি করে শেরিনের দেহ মাইলখানেক দুরে একটি কালভার্টের তলায় লুকিয়ে আসেন ওয়েসলি।

ফিরে আসার পর প্রায় ঘন্টা পাঁচেক পর পুলিশে খবর দেন তিনি। পুলিশকে বিভ্রান্ত করতে গল্প ফাঁদেন তিনি। বলেন, রাত ৩টে নাগাদ দুধ না খাওয়ার শাস্তি হিসেবে বাড়ির বাইরে বের করে দেন শেরিনকে। কিন্তু মিনিট ১৫ পরেই আর শেরিনকে দেখতে পাননি তিনি। এদিকে শেরিনের নিখোঁজ হওয়ার পর থেকেই ওয়েসলির নিজের মেয়েকে প্রোটেক্টিভ কাস্টডিতে পাঠিয়েছে পুলিশ। গত সোমবারই তাকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ম্য়াথিউজ দম্পতি।

বছর দুয়েক আগে ভারতের এক অনাথ আশ্রম থেকে শেরিনকে দত্তক নেন আদতে কেরলের বাসিন্দা বর্তমানে মার্কিন নাগরিক ম্যাথিউজ দম্পতি। শেরিন অপুষ্টিতে ভুগছিল এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার ঘুম ভাঙলেই তাকে খাওয়াতে হত। ওই রাতে ৩টের সময়ে তার ঘুম ভাঙে তখনই তাকে দুধ খাওয়াতে যান ওয়েসলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+