russia ukraine war : দেশে ফেরার কথা ভুলে রাশিয়ার বিরুদ্ধে লড়তে হাতে বন্দুক তুলে নিয়েছে এই ভারতীয় ছাত্র
ভারত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে ভয় পাচ্ছে বলে দাবী করছে ব্রিটিশরা আর এদিকে সৈনিকেশ রবিচন্দ্রন। এই ভারতীয় রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য হাতে তুলে নিয়েছেন বন্দুক। জানা গিয়েছে সে তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার বাসিন্দা। একের পর এক ভারতীয় যখন ইউক্রেন থেকে প্রাণ বাঁচিয়ে দেশে ফেরার চেষ্টা করছে তখন উল্টো প্রান্তে রয়েছে এই যুবক। রাশিয়ার বিরুদ্ধে নেমে পড়েছে যুদ্ধ করতে , ইউক্রেনের পক্ষ থেকে।

জানা গিয়েছে ওই যুবকের বয়স ২১ বছর। সেও ছাত্র, তবে দেশে ফেরার কথা ভুলে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে যোগদান করেছে৷ কর্মকর্তারা তার বাসভবন পরিদর্শন করেছেন এবং তার বাবা মা'কে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছেন৷ তারা জানতে পেরেছেন যে সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছিল কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল। সেই সুযোগ সে পায়নি। তবে আজ নয় ২০১৮ সালে, সৈনিকেশ খারকিভের ন্যাশনাল অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিল৷ তাকে ২০২২ সালের জুলাইয়ের মধ্যে কোর্সটি শেষ করার কথা ছিল। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই সৈনিকেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার পরিবারের। দূতাবাসের সাহায্য চাওয়ার পর তারা সৈনিকেশের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। তিনি তার পরিবারকে জানিয় দেন যে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের আধাসামরিক বাহিনীতে যোগ দিয়েছেন।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস সোমবার বলেন যে, রাশিয়ার উপর ভারতের নির্ভরশীলতার একটি স্তর রয়েছে যা ইউক্রেনের উপর রাশিয়ার নিন্দা করার জন্য জাতিসংঘে ভোটে বিরত থাকার সিদ্ধান্তকে ব্যাখ্যা করতে পারে। তিনি বলেন, "আমি মনে করি ভারতের জন্য সমস্যাটি হল রাশিয়ার উপর নির্ভরতার কিছু স্তর রয়েছে। এটা যেমন প্রতিরক্ষা ক্ষেত্রে রাশিয়াকে ভারতের দরকার আছে তেমনই, কিন্তু অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও দরকার আছে। "ট্রাস একটি সংসদীয় কমিটিকে বলেছেন, "আমি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী জয়শঙ্করের সাথে কথা বলেছি এবং ভারতকে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করেছি।"
প্রসঙ্গত জানা গিয়েছে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কিকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত খবর প্রধানমন্ত্রী মোদি সোমবার জেলেনস্কির সঙ্গে সংঘাত-কবলিত ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সরকারি সূত্রের মতে, মোদী-জেলেনস্কি প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন। মূলত ইউক্রেনের সুমিতে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য সে দেশের সরকারের সাহায্য চেয়েছেন মোদী। সরকারি সূত্রে জানা গিয়েছে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার কাজে ইউক্রেনীয় সরকারের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন। খারকিভ, কিয়েভের পর এবার সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টায় করছে ভারত। এ বিষয়ে ইউক্রেম সরকারের সাহায্যও চেয়েছেন মোদী৷ প্রসঙ্গত, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের (যার বেশিরভাগ ছাত্রছাত্রী) সরিয়ে নেওয়ার জন্য ভারত 'অপারেশ গঙ্গা' নামের উদ্ধার কাজ চালাচ্ছে। কয়েকদিন আগে রাশিয়া জানিয়েছিল ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য সেফ প্যাসেজ সহ সম রকমের সাহায্য করবে রুশ সেনাবাহিনী৷ এরআগে খারকিভে রুশ সেনাবাহিনী আক্রমণ করলে সেখানে কর্ণাটক থেকে যাওয়া এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছিল৷ এরপর থেকে ভারত 'অপারেশ গঙ্গা' আরও জোরদার করেছে। শনিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন গঙ্গার অধীনে ৬৩টি ফ্লাইটে ইউক্রেন থেকে প্রায় ১৩৩০০ লোক ভারতে ফিরে এসেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications