চিনে ক্রমেই তীব্রতর হচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ, দাবি উহান ফেরত ভারতীয় পড়ুয়াদের
চিনে ক্রমেই তীব্রতর হচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ, দাবি উহান ফেরত ভারতীয় পড়ুয়াদের
চিনে আরও তীব্র হচ্ছে করোনা ভাইরাসের প্রকোপ। ইতিমধ্যে চিন ফেরত ভারতীয় পড়ুয়ারা এমনই আশঙ্কা প্রকাশ করেছে। এমতাবস্থায়, কিছুদিন আগে চিনের উহান শহরে ২৫০ ভারতীয় ছাত্র আটকে রয়েছে বলে জানা যায়। পরবর্তীতে তাদের সকলকেই ভারতীয় সেনার তরফে উদ্ধারের ব্যবস্থা করা হয়।

প্রায় ১৪ দিন আটকে থাকার পর উদ্ধার
এদিকে উহান প্রদেশেই সর্বাধিক বিধ্বংসী চেহাড়া নেয় করোনা ভাইরাসের প্রকোপ। সেখান থেকে তাদের উদ্ধারের পর বিগত ১৪ দিন তাদের সকলকে কোয়ারানটিন বেসে ক্যাম্পে রাখা হয় বলে জানা যায়। এরপর মঙ্গলবার তারা সকলেই যে যার বাড়ি ফিরছেন বলে খবর।

পরিস্থিতি ক্রমেই আরও সংকটজনক হচ্ছে
এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের ভারত ফেরত ছাত্র সঞ্জয় বলেন, "তারা চিনের পরিস্থিতি ক্রমেই আরও সঙ্কটজনক হচ্ছে। সেখানে এতদিন সম্পূর্ণ ভাবে যাবতীয় কাজকর্ম স্তব্ধ হয়ে ছিল। অমনকী আমাদের বাড়ির বাইরেও যেতে দেওয়া হয়নি। আমরা কয়েকদিন ধরে ঘরেই আটকে ছিলাম। "

ধন্যবাদ ভারতীয় সেনাকে
পাশাপাশি ইতিমধ্যেই করোনা ভাইরাস আতঙ্কের জেরে চিনের প্রবাসী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার। সূত্রের খবর, চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চেয়ে পাঠিয়েছিল বেজিংয়ের ভারতীয় দূতাবাস। পাশাপাশি এই সংকটজনক পরিস্থিতি থেকে তাদের উদ্ধারের জন্য ভারতীয় সেনা ও ভারত সরকারকে ধন্যবাদও জানাতে দেখা যায় চিনে আটকে থাকা ওই প্রবাসী পড়ুয়াদের।












Click it and Unblock the Notifications