Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jaahnavi Kandula: মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় ছিটকে যায় দেহ! কে এই জাহ্নবী

Jaahnavi Kandulaঃ গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্দুলার মৃত্যু হয়! সে দেশের পুলিশের গাড়িতে মর্মান্তিক মৃত্যু হয়। যদিও ইতিমধ্যে এই ঘটনার তদন্ত করছে পুলিশ। আর এর মধ্যেই একটি ভিডিও ঘিরে তোলপাড়।

যেখানে এক পুলিশ অফিসারকে জাহ্নবী কান্দুলার (Jaahnavi Kandula) মৃত্যু নিয়ে রসিকতা করতে দেখা যাচ্ছে। আর এই ভিডিও সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। একই সঙ্গে ঘটনার তদন্তের দাবিও জানানো হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে ড্যানিয়েল অডারারকে দুর্ঘটনার বিষয়ে হাসতে দেখা যাচ্ছে।

Jaahnavi Kandula

এমনকি যে গাড়ি চালাচ্ছিলেন তাঁর বিরুদ্ধে তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ওই আধিকারিক। তদন্তের কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করতে শোনা যাচ্ছে তাঁকে।

কে ছিলেন জাহ্নবী কান্দুলার

মাত্র ২৩ বছর বয়সেই মৃত্যু জাহ্নবী (Jaahnavi Kandula)। তাও আবার মার্কিন পুলিশের গাড়িতে। ওই তরুনী অন্ধপ্রদেশ থেকে সে দেশে গিয়েছিলেন। সাউথ লেক ইউনিয়নের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি করছিলেন। ২০২১ সালে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বেঙ্গালুরু থেকে আমেরিকায় গিয়েছিলেন। এই ডিসেম্বরেই গ্র্যাজুয়েট হওয়ার ছিল জাহ্নবীর। কিন্তু সে যে নেই তা বিশ্বাসই করতে পারছেন না তাঁর আত্মীয়-পরিবার।

তাঁর দাদা এনডিটিভিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পরিবার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু ঘটনাকে নিয়ে সে দেশের পুলিশ আধিকারিকরা যেভাবে হাসাহাসি করছিলেন তা মোটেই কাম্য নয়। এমনকি ঘটনা নিয়ে পুলিশ আধিকারিকরা যা বলছেন তা কীভাবে বলতে পারেন? তা নিয়েও প্রশ্ন মৃত তরুনীর দাদার।

Jaahnavi Kandulaঃ ঠিক কি হয়েছিল

জাহ্নবী কান্দুলা (Jaahnavi Kandula) রাস্তা পাড় হচ্ছিলেন। আর সেই সময় দ্রুতগতিতে একটি পুলিশের গাড়ি আসে। আর ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহ্নবীর। পুলিশের গাড়িটি ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে যাচ্ছিল। জাহ্নবীর সঙ্গে ধাক্কা লাগার পর ১০০ ফুট দুরে গিয়ে সে পড়েছিল। এই ঘটনা ঘটে চলতি বছরের ২৩ জানুয়ারি। ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+