মার্কিন মুলুকে ফের খুন ভারতীয় : তদন্ত চলছে, টুইট করে জানালেন সুষমা স্বরাজ

ওয়াশিংটনে ভারতীয় নাগরিককে গুলি করে খুন করা হয়েছে বলে শনিবার সানফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে বলে টুইটে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

নয়াদিল্লি, ৮ এপ্রিল : ওয়াশিংটনে ভারতীয় নাগরিককে গুলি করে খুন করা হয়েছে বলে শনিবার সানফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে বলে টুইটে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে, খুব শিগগিরই অপরাধীকে ধরা হবে।

মৃতের পরিচয় জানা গিয়েছে। নাম বিক্রম জারিয়াল। দুই মুখোশধারী দুষ্কৃতির গুলিতে বিক্রমের প্রাণ যায় বলে জানা গিয়েছে। সানফ্রান্সিসকো দূতাবাসের তরফে বিক্রমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সমস্তরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

মার্কিন মুলুকে ফের খুন ভারতীয় : তদন্ত চলছে, টুইট করে জানালেন সুষমা স্বরাজ

বিদেশমন্ত্রীর টুইট থেকে জানা যায়, ২৬ বছরের বিক্রম মাত্র ২৫ দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে যান। পারিবারিক বন্ধু পরিবারের একটি গ্যাস স্টেশনে কাজ করতেন তিনি। ৬ এপ্রিল রাত দেড়টা নাগাদ মুখোশধারী দুই দুষ্কৃতি বিক্রমের উপর হামলা চালায়। তারে কাছ থেকে নগদ টাকা নেওয়ার জন্য বুকে গুলি করে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিক্রমের।

সুষমা স্বরাজ জানিয়েছেন, সেদিনের রাতের সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধীদের ধরা হবে।

বিক্রম পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার বাসিন্দা ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+