Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে ১৩ ঘণ্টা বাদে কুয়েত থেকে ম্যানচেস্টার উড়ে গেলেন ভারতীয় যাত্রীরা

মুম্বই থেকে ম্যানচেস্টারগামী বিমানের সফরের মাঝে কুয়েত বিমানবন্দরে ১৩ ঘণ্টা আটকে ছিলেন ভারতীয় যাত্রীরা। তাঁদের দাবি ছিল, 'কোনও খাবার, কোনও সাহায্য ছাড়ায়' তারা সেখানে আটকে ছিলেন দীর্ঘ সময়। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই সকল যাত্রী।

ভারতীয় সময়, ভোর সাড়ে ৪টে নাগাদ ওই সকল যাত্রীকে নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয় বিমান। যাত্রীদের সাথেই রয়েছে ভারতীয় দূতাবাসের দল। মূলত, গতকাল যখন ১৩ ঘণ্টা ধরে বিমানবন্দরে আটকে ছিলেন এই যাত্রীরা, সেই সময় বিমানবন্দর কর্তৃপক্ষের অসহয়তা দেখে সম্পূর্ণ ঘটনা টুইট করে তারা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-কে জানান। তারপরই সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় দূতাবাস। আর তাদেরই তৎপরতায় আজ ইংল্যান্ডের ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করলেন তারা।

বিমানবন্দরের দুর্ব্যবস্থার গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে, কুয়েতের গালফ এয়ার কর্তৃপক্ষের সঙ্গে ওই যাত্রীরা বচসায় জড়িয়ে পড়েছেন। একটি টুইটে এক যাত্রী বিস্ফোরক অভিযোগও করেছিলেন। তিনি সেখানে বলেন, ওই বিমানের সমস্ত যাত্রীরা হেনস্থার শিকার হয়েছেন। ওই নেটিজেনদের দাবি, শুধু ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রীদেরই 'অ্যাকোমোডেশন' দেওয়া হয়েছে। অর্থাৎ সেই সুবিধা শুধু ওই যাত্রীরাই পেয়েছেন। কিন্তু ভারতীয় যাত্রীদের কপালে শুধুই জুটেছে ভোগান্তি? কেন এই দ্বিচারিতা? এমনটাই প্রশ্ন তুলেছিলেন তিনি।

জল হীন, খাবার হীন, দুর্বিষহ ১৩ ঘণ্টা কাটিয়েছেন সেই সকল ভারতীয় যাত্রীরা। আর তারপরই বিক্ষোভ দেখিয়েছেন ভারতীয় যাত্রীরা। তাঁদের এই করুণ অবস্থার কথা জানিয়েছেন সরাসরি বিদেশমন্ত্রীকে। সেই বিমানে ৬০ জন যাত্রী ভারতীয় ছিলেন। অথচ তাঁদের সাথেই ঘটে দুর্ব্যবহারটি। এই সম্পূর্ণ বিষয়টিই তারা টুইট করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানান এবং বিদেশমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেন।

তার খানিক বাদেই কুয়েতে ভারতীয় দূতাবাস তাঁদের এক্স হ্যান্ডেলে সম্পূর্ণ বিষয়টির কথা উল্লেখ করেন। আর সেই সকল ভারতীয় যাত্রীদের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন। অবশেষে আজ ভোরে প্রায় ১৩ ঘণ্টা বাদে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করেন এই সকল যাত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+