দুর্ঘটনাগ্রস্ত গাড়িতেই পুড়ে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার, ফেলে পালাল চালক

ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে জ্বলন্ত গাড়ির মধ্যে ফেলে রেখেই পালাল গাড়িচালক, নিউ ইয়র্কে ব্রুকলিন - কুইন এক্সপ্রেসওয়ের ধারে একটি কংক্রিটের স্ল্য়াবে ধাক্কা মারায় আগুন ধরে যায় ওই গাড়িতে

ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে জ্বলন্ত গাড়ির মধ্যে ফেলে রেখেই পালাল গাড়িচালক। গাড়ির মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল হরলিন কওর গ্রেওয়াল নামে ওই মহিলার। নিউ ইয়র্কে ব্রুকলিন - কুইন এক্সপ্রেসওয়ের ধারে একটি কংক্রিটের স্ল্য়াবে ধাক্কা মারায় আগুন ধরে যায় ওই গাড়িতে। কোনও মতে নিজে বেরিয়ে ক্যাব ধরে হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করান সইদ আহমেদ নামে গাড়িচালক। গাড়ির মধ্যেই পড়ে থাকেন হরলিন।

দুর্ঘটনাগ্রস্ত গাড়িতেই পুড়ে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত মহিলার, ফেলে পালাল চালক

দমকলকর্মীরা আগুন নিভিয়ে যতক্ষণে হরলিনকে উদ্ধার করেন, ততক্ষণে সব শেষ। পুলিশ সূত্রে জানা গিয়েছেন, দুর্ঘটনার পরই দাউ দাউ করে আগুন ধরে যায় গাড়িটিতে। পেছনের সিটে বসেছিলেন হরলিন। গাড়িটি দুমড়ে যাওয়ায় তিনি বেরতে পারেননি। তবে সইদ আহমেদ নিজে বেরিয়ে গিয়েও সহযাত্রীকে সাহায্য না করে সেখান থেকে সোজা হাসপাতালে চলে যান বলে জানা গিয়েছে।

তবে হাসপাতালে চলে গেলেও নিস্তার পায়নি সইদ আহমেদ। অনিচ্ছাকৃত খুন, দুর্ঘটনাস্থল ছেড়ে পালানো ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে সইদের দাবি, তিনি হরলিনকে বের করার অনেক চেষ্টা করেছিলেন। সেই চেষ্টা করতে গিয়েই তাঁর হাত পুড়ে যায়। গাড়ি চালানোর আগে সইদ মদ্যপানও করেছিল বলে পরীক্ষার পর জানা গিয়েছে। যদিও সেই মদ্যপানের পরিমাণ মাত্রাতিরিক্ত ছিল না বলেই পরীক্ষার পর জানতে পেরেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+