সৎ মেয়েকে নৃশংস হত্যা, আমেরিকায় ২২ বছরের সাজা ভারতীয় বংশোদ্ভূত মহিলার
৯ বছরের সৎ মেয়েকে নৃশংসভাবে বাথটাবে ডুবিয়ে হত্যা করেছিল মা। সেই অপরাধে ভারতীয় বংশোদ্ভুত মহিলাকে ২২ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আমেরিকার একটি আদালত।
৯ বছরের সৎ মেয়েকে নৃশংসভাবে বাথটাবে ডুবিয়ে হত্যা করেছিল মা। সেই অপরাধে ভারতীয় বংশোদ্ভুত মহিলাকে ২২ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আমেরিকার একটি আদালত। শমাদি অর্জুন নামে ৫৫ বছরের ওই মহিলাকে এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য সাজা ঘোষণা করে আমেরিকার কুইন্স সুপ্রিম কোর্টের বিচাপরতি কেনেথ হোল্ডার।

২০১৬ সালের ঘটনা। নিজের ৯ বছরের মেয়ে অশদীপ কৌরকে দ্বিতীয় স্ত্রী অর্জুনের কাছে রেখে গিয়েছিলেন সুখজিন্দর সিং। সৎ মা ছোট্ট বালিকার উপর দিনের পর দিন অত্যাচার চালাত। ৯ বছরের বালিকার গলাটিপে শ্বাসরোধ করে খুন করে অর্জুণ। হত্যার এই নারকীয় বর্ণনা শুনে চমকে গিয়েছিলেন বিচারপতিও। কড়া শাস্তির দাবি উঠেছিল। প্রত্যক্ষদর্শীর বয়ান শোনার পর আর অপরাধী ২২ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া কম হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি।
কারণ প্রত্যক্ষ্যদর্শীর বয়ান থেকে শুরু করে ময়নাতদন্তের রিপোর্ট সবকিছুই বিপক্ষে গিয়েছে অর্জুনের। তাই বাঁচার কোনও পথ খোলা ছিল না। বাধ্য হয়েই এক প্রকার নিজের অপরাধ কবুল করে অর্জুন। কারণ বাড়ির পরিচারিকা পর্যন্ত জানিয়েছিলেন ৯ বছরের বালিকা অর্জুনের সঙ্গে বাথরুমে গেলেও বেরিয়ে আসেনি। অর্জুন একাই বেরিয়ে এসেছিলেন বাথরুম থেকে।












Click it and Unblock the Notifications