Singapore: আরও এক ভারতীয় বংশোদ্ভুত রাষ্ট্রপতি, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী সিঙ্গাপুরে বিপুল ভোটে জয়ী
আরও এক ভারতীয় বংশোদ্ভুত রাষ্ট্রপতি হলেন ভিনদেশে। এবার সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভুত থারমান শানমুগারত্নম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শুক্রবার। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারত্নম সিঙ্গাপুর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
থারমান শানমুগারত্নম দুই প্রার্থীকে হারিয়ে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পথে সমর্থন পেয়েছেন ৭০.৪ শতাংশ মানুষের। ৬৬ বছর বয়সী অর্থনীতিবিদকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি এর আগে সিঙ্গাপুরের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

এক দশকেরও বেশি সময় তিনি সিঙ্গাপুরের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। শুক্রবার তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সিঙ্গাপুরের শহর ও রাজ্যের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে জয়ী হয়ে। ৭০.৪ শতাংশ ভোট পাওয়ার পর তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এদিন নির্বাচনে জয়ী হওয়ার পর রিটার্নিং অফিসার তান মে দুই বলেন, থারমান শানমুগারত্নমকে এই নির্বাচনী জয়ী হয়েছেন। সংখ্যাগরিষ্ঠের সমর্থন গিয়েছে তাঁর দিকে। তাই সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে আমি থারমান শানমুগারত্নমের নাম ঘোষণা করছি।
থারমান শানমুগারত্নম এদিন হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হন। তিনি ২০১৭ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। ৬ বছরের মেয়াদ সম্পূর্ণ করার পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন থারমান শানমুগারত্নম। এদিন বিপুল জয় পাওয়ার পর থারমান শানমুগারত্নম বলেন, সিঙ্গাপুরের মানুষ আস্থা দেখিয়েছে। দেশের উন্নতি করে তাঁদের আস্থার মর্যাদা রাখতে হবে।

তিনি বলেন, তাঁর কাঁধে গোটা দেশের দায়িত্ব। দেশকে সঠিক পথে চালিত করতে হবে। দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিতে হবে। অনেক তদন্ত আটকে রয়েছে, সেগুলির অনুমোদন দিতে হবে। পর্যবেক্ষকরা বলেন, থারমান শানমুগারত্নমের জয় পিপলস অ্যাকশন পার্টির জন্য গভীর উৎসাহ ও উন্মাদনার।
এই পিপলস অ্যাকশন পার্টি ১৯৫৯ সাল থেকে ক্রমান্বয়ে সিঙ্গাপুরের শাসন ক্ষমতায় রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে ব্যাকফুটে রাখা হয়েছিল পিপলস অ্যাকশন পার্টিকে। কিন্তু সিঙ্গাপুরের মানুষ এই পার্টির উপরই আস্থা রেখেছেন।
থারমান শানমুগারত্নম এর আগে উপপ্রধানমন্ত্রী ছিলেন, ছিলেন অর্থমন্ত্রীও। রাষ্ট্রপতি হিসেবে নির্দলীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তিনি পিপলস অ্যাকশন পার্টির নেতা ছিলেন। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি এই পার্টি সমস্ত পদ থেকে ইস্তফা দেন।












Click it and Unblock the Notifications