আমেরিকায় গুলি করে খুন ভারতীয় বংশোদ্ভুত পরিবারের ৪ জন
আমেরিকায় ফের আক্রান্ত ভারতীয়। একই পরিবারের চার জনকে গুলি করে হত্যার অভিযোগ। শনিবার সকালে আমেরিকার ওয়েস্ট ডে মনিসে ঘটনাটি ঘটেছে। পরিবারের বাড়িতে থাকা অতিথিরাই দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেয়।
আমেরিকায় ফের আক্রান্ত ভারতীয়। একই পরিবারের চার জনকে গুলি করে হত্যার অভিযোগ। শনিবার সকালে আমেরিকার ওয়েস্ট ডে মনিসে ঘটনাটি ঘটেছে। পরিবারের বাড়িতে থাকা অতিথিরাই দেহ দেখতে পেয়ে পুলিসে খবর দেয়। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে। একাধিক গুলির চিহ্ন পাওয়া গিয়েছে তাঁদের দেহে। সেই থেকে অনুমান করা হচ্ছে বাইরে থেকে কেউ এসে গুলি করে খুন করেছে।

চন্দ্রশেখর শঙ্কর (৪৪), লাবন্য শঙ্কর (৪১) এবং ১৫ বছরের এক কিশোর ও ১০ বছরের এক বালকের দেহ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে চন্দ্রশেখর এবং লাবন্যর সন্তান তারা। আততায়ীরা প্রমাণ লোপাটের জন্যই সপরিবারে খুন করেছে। পুলিস তদন্ত শুরু করলেও খুনের কারণ এখনও স্পষ্ট নয়।
এর আগেও আমেরিকায় একাধিকবার ভারতীয়রা আক্রান্ত হয়েছেন। কানসাসে বিদ্বেষের কারণে ভারতীয় প্রযুক্তিকর্মীকে গুলি করে খুন করা হয়েছিল। এই নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছিল ভারত।












Click it and Unblock the Notifications