মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে গুলি করে হত্যা
কানসাসে হত সপ্তাহে ভারতীয় ইঞ্জিনিয়ায়ের খুনের রেশ কাটতে না কাটতে ফের এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে দক্ষিণ ক্যারোলিনায় তার বাড়ির সামনেই গুলি করে খুন করা হল।
নিউ ইয়র্ক, ৪ মার্চ : কানসাসে হত সপ্তাহে ভারতীয় ইঞ্জিনিয়ায়ের খুনের রেশ কাটতে না কাটতে ফের এক ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে দক্ষিণ ক্যারোলিনায় তার বাড়ির সামনেই গুলি করে খুন করা হল।
বৃহস্পতিবার , হার্নিশ পটেল স্থানীয় সময় রাত ১১ টা ২৪ মিনিট নাগাদ নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ঠিক ১০ মিনিটের মাথায় ল্যাঙ্কাস্টারে নিজের বাড়ির সামনেই তাঁকে গুলি করে খুন করা হয়।

কানসাস বারে ৩২ বছরের শ্রীনিবাস কুচিভোটলাকে গুলি করে খুন করার ঘটনাকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প 'ঘৃণ্য' বলে নিন্দা করার দুদিনের মাথায় ফের একবার ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে একইভাবে গুলি করে হত্যা করা হল।
তবে, স্থানীয় ল্যাঙ্কাস্টার পুলিশ ও প্রশাসন এই ঘটনার পিছনে বর্ণবিদ্বেষের যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, এর যুক্তি বিশ্বাস করার মতো এখনও কোনও তথ্যপ্রমাণ মেলেনি।












Click it and Unblock the Notifications