এবার মহাকাশ পাড়ি দেবেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন
এবার মহাকাশ পাড়ি দেবেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন
কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসের পর এবার অনিল মেনন, নাসার আগামী মহাকাশ যাত্রায় সামিল হতে চলেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। ১২ হাজার আবেদনকারীর মধ্য থেকে আগামী মহাকাশ অভিযানের জন্য নাসা যে ১০ জনকে বেছে নিয়েছে সেই তালিকায় রয়েছে অনিলের নামও। আর এই খবর সামনে আসার পরেই স্বভাবত খুশির হাওয়া ভারতীয় মহাকাশ বিজ্ঞান মহলে।

নাসার আগামী মহাকাশ পরিকল্পনা
২০২৪ সালে ফের চাঁদে যাওয়ার পরিকল্পনা রয়েছে নাসার তা আগেই প্রকাশ্যে এনেছিল এই মার্কিন মহাকাশ বিজ্ঞান সংস্থা। পাশাপাশি মঙ্গল গ্রহে যাওয়ার ভাবনা-চিন্তাও রয়েছে। সম্প্রতি নাসা তাদের আগামী চন্দ্রাভিযানের জন্য দশজন মহাকাশচারী কে বেছে নিয়েছে। তাদের মধ্যে একজন রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন। নতুন মহাকাশচারীদের স্বাগত জানানোর পাশাপাশি চাঁদ এবং মঙ্গলগ্রহে পাড়ি দেওয়ার কথা জানিয়েছেন নাসা। জানা গিয়েছে ১২ হাজার আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে ৬ জন পুরুষ,৪ জন মহিলা।

কেমন হবে প্রশিক্ষণ অধ্যায়?
নাসা জানিয়েছে, নির্বাচিত দশজনকে ট্রেনিং দেওয়া হবে। মহাকাশ গবেষণা থেকে শুরু করে চন্দ্রপৃষ্ঠে অবতরণ, মিশন মঙ্গলে অংশগ্রহণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তার জন্যই নিজেকে দু'বছরের জন্য প্রস্তুত করতে হবে। মহাকাশে নতুন অভিযানের জন্য যে 10 জনকে নাসা বেছে নিয়েছে, তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে পাইলট, বায়ো ইঞ্জিনিয়ার, সাইক্লিস্ট, নৌবাহিনীর লেফটেন্যান্ট সহ বিভিন্ন পেশার মানুষ।

কে এই অনিল মেনন?
মহাকাশচারীদের মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন। ইউক্রেনিয়ান এবং ভারতীয় বংশোদ্ভূত তিনি। তিনি একাধারে মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল। মিনেসোটার মিনিয়াপোলিসে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এলন মাস্কের স্পেস এক্স এর ডেমো-২ মিশনে তিনি প্রথম অংশগ্রহণ করেন। মহাকাশে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছিলেন তিনি।জানা যায় বিভিন্ন অভিযানে ফ্লাইট সার্জেন্ট হিসেবেও কাজ করেছেন। মেনন একই সঙ্গে মরুভূমি ও মহাকাশ চিকিৎসার প্রশিক্ষণে ফেলোশিপ পেয়েছেন।

অনিল মেননের কীর্তি
স্পেস এক্সের মেডিক্যাল প্রোগ্রাম তৈরি করেন অনিল মেনন। ২০১০-এ হাইতির ভূমিকম্প, ২০১৫-য় নেপালের ভূমিকম্প ও ২০১১-য় রেনো এয়ারশো-র দুর্ঘটনায় তিনিই প্রথম চিকিৎসা সাহায্য নিয়ে এগিয়ে আসেন। উল্লেখ্য নিউরোবায়োলজি নিয়ে পড়াশোনা করা অনিল মেনন ২০১৮-তে স্পেস-এক্সে যোগ দেন। ২০১৪-তে নাসার ফ্লাইট সার্জেন পদে কর্মরত ছিলেন অনিল ।১৯৯৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরো বায়োলজিতে স্নাতক এবং ২০০৪ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর পাস করেন। ২০০৯ সালে স্ট্যানফোর্ড মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করেন তিনি।
ছবি সৌ:নাসা টুইটার












Click it and Unblock the Notifications