১০০ টাকা দিয়ে পেঁয়াজ, ১৪০ টাকা দিয়ে ভারতের আদা কিনে খাচ্ছে বাংলাদেশিরা! টমেটোর দাম তো...
India-Bangladesh: বাংলাদেশের বাজারে ক্রমশ বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম! শাক-সবজি থেকে সমস্ত জিনিসের দাম বাড়ছে। সে দেশের ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায় (70.85 Indian Rupee)। এমনকি ভারতীয় টমেটো থেকে আদা সব কিছুই বাংলাদেশের বাজারে যাচ্ছে। সেগুলির চাহিদা ব্যাপক থাকলেও দাম এতটাই যে তা কিনতে হিমশিম খেতে হচ্ছে সে দেশের সাধারণ মানুষের।
ক্রেতাদের দাবি, বাজার আর সরকার কন্ট্রোল করতে পারবে না। সে দেশের প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ভারতের পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হলেও এখন তা ১০০ টাকায় (70.85 Indian Rupee) বিক্রি হচ্ছে (India-Bangladesh) ।

এমনকি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে (99.19 Indian Rupee)। কিছু ক্রস বিটের পেঁয়াজ সে দেশের বাজারে এসেছে। ছোট ও বড় আলাদা করে প্রতি কেজি যথাক্রমে ১২০ ও ১৩০ টাকা (বাংলাদেশি মুদ্রা) দরে বিক্রি হচ্ছে।
ভারত থেকে আলু রফতানি বন্ধ রয়েছে। গত রবিবারের পর থেকে আর ওপারে আলু নিয়ে কোনও ট্রাক নেই। তবে পুরানো স্টক এখন বাংলাদেশের বাজারে আছে। বর্তমানে ৬০ টাকা (42.51 Indian Rupee) টাকা কেজি দরে সেই আলু বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু ১০০ টাকা, লাল আলু ৮০ টাকা, সাদা আলু ৮০ টাকা, বগুড়ার আলু ৯০ টাকা (সব বাংলাদেশি মুদ্রা)-য় সে দেশের বাজারে বিক্রি হচ্ছে।
এখানেই শেষ নয়, ভারত থেকে আদাও রপ্তানি হচ্ছে বাংলাদেশে। শুক্রবার ভারতীয় আদা ১৪০ দরে (99.19 Indian Rupee) বিক্রি হয়েছে। আগে কিছুটা কম থাকলেও হু হু করে বাড়ছে। তবে আদায় ভারতকে চ্যালেঞ্জ করছে চিন! চিনের আদা অবশ্য ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু সে ঝাঁঝ নেই বলেই দাবি বাংলাদেশের আম আদমির। অন্যদিকে বাংলাদেশে ভারত টমেটোও রফতানি করে থাকে। তা কিনতেও হাত পুড়ে যাওয়ার জোগার।
বাংলা ট্রিবিউনের খবর অনুযায়ী, সে দেশের বাজারে ভারতীয় টমেটো বিক্রি হছে ১৪০ টাকায়। ভারতীয় মুদ্রায় যা ১০০ টাকার কাছাকাছি ((99.19 Indian Rupee)। অন্যদিকে টক টমেটো ১৪০ টাকা ( বাংলাদেশি টাকা)-য় বিক্রি হচ্ছে। এই অবস্থায় ক্রেতাদের দাবি, বাজার আর সরকার কন্ট্রোল করতে পারবে না। মাঝে মনিটারিং করা হলেও এখন কিছু হয় না। এমন চললে কীভাবে চলবে সংসার? প্রশ্ন বাংলাদেশের মানুষের।












Click it and Unblock the Notifications