ট্রাম্পকে নিয়ে ভারতীয় দৈনিকের কুরুচিকর টুইটে বিতর্ক
এর আগেও এই বহুল প্রচারিত দৈনিকটি লিঙ্গ-সংক্রান্ত নানা বিতর্কে জড়িয়েছে; প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সেই তালিকায় সর্বশেষ সংযোজন
ব্যাপারটা মার্কিন সংবাদমাধ্যমের নজর এড়ায়নি। আর বাকি দর্শকদের মতো তারাও খবরের কাগজটিকেই খবর বানাল।রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবারের মার্কিন নির্বাচনে জেতার পরে ভারতের একটি বহুল প্রচারিত দৈনিকের তরফ থেকে পোস্ট করা হয় টুইটটি আর তাতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিতর্ক।
কিন্তু বিতর্কের কারণ কী?
টুইটটিতে ট্রাম্পকে অভিবাদন জানানোর সঙ্গে সঙ্গে ভারতীয় দৈনিকটি নিউ ইয়র্কের এই ধনকুবের ব্যবসায়ীকে খোঁচা মারতেও ছাড়েনি। কিছুদিন আগে ট্রাম্পের মহিলাদের সম্পর্কিত কুমন্তব্য ফাঁস করে দেওয়া একটি দশক পুরোনো টেপের কথা মনে করিয়ে দিয়ে তাতে বলা হয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার **** ধরে তাকে দখল করলেন। তাঁর সম্পর্কে ফাঁস হয়ে যাওয়া টেপটিতেও ট্রাম্প মহিলাদের সম্পর্কে তাঁদের "গোপনাঙ্গ ধরে" তাঁদেরকে বশ করার করার কথা বেশ গলা চড়িয়েই বলেছিলেন। সেই কারণেই এই তির্যক অভিবাদন।

স্বভাবতই, টুইটটিকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। পরে তা সরিয়ে নিলেও দৈনিকটি প্রবলভাবে সমালোচিত হয় বিভিন্ন মহলে। অবশ্য, এই প্রথমবার যে এই দৈনিকটি এমন লিঙ্গ-সম্পর্কিত বিতর্কে জড়াল তা নয়। এর আগেও অভিনেত্রী দীপিকা পাডুকোন-এর সঙ্গে বক্ষ বিভাজিকা প্রদর্শন নিয়ে বাদানুবাদে জড়ায় এই দৈনিকটি।
এই বছরের শুরুর দিকে কেমব্রিজের ডাচেস কেট মিডলটনের পোশাকের ছবি প্রকাশ করা নিয়েও বিতর্ক তৈরি করে এই দৈনিকটি। আর এবার বিতর্ক তৈরি হল মার্কিন প্রেসিডেন্ট-ইলেক্ট ট্রাম্পকে নিয়ে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications