দুবাইয়ে লটারিতে প্রায় ৭ কোটি টাকা জিতলেন এক ভারতীয়
দুবাইয়ে ডিউটি ফ্রি লটারি ড্রয়ে ভারতীয়দের রমরমা। ফের এক ভারতীয় হয়ে গেলেন কোটিপতি।
দুবাইয়ে ডিউটি ফ্রি লটারি ড্রয়ে ভারতীয়দের রমরমা। ফের এক ভারতীয় হয়ে গেলেন কোটিপতি। সন্দীপ মেনন নামে একজন ১ মিলিয়ন মার্কিন ডলার জিতেছেন। যা ভারতীয় মুদ্রায় ৬ কোটি ৮৪ লক্ষ টাকার কিছু বেশি।

১৯৯৯ সাল থেকে এই লটারি ড্র শুরু হয়েছে। এই নিয়ে ১৩২তম ভারতীয় হিসাবে সন্দীপ মেনন লটারিতে ১ মিলিয়ন মার্কিন ডলার জিতলেন। তিনি আনন্দে আপ্লুত হয়ে গিয়েছেন। সন্দীপ বলছেন, আমি জীবনে কোনওদিন এভাবে কিছু জিতিনি। দুবাইয়ের কাছে আমি কৃতজ্ঞ থাকব।
আর এক ভারতীয় শান্তি বোস বিএমডব্লিউ আর নাইন টি স্ক্র্যাম্বলার মোটরবাইক জিতেছেন। এবং দুবাইয়ে বসবাসকারী মিশরের নাগরিক হোসাম হুসেইন সলমন বিলাসবহুল গাড়ি জিতেছেন।
সংযুক্ত আরব আমিরশাহীতে আবুধাবি বিগ টিকিট রাফেল ও দুবাই ডিউটি ফ্রি মিলিওনেয়ার ড্র নামে দুটি লটারি হয়। সেখানে সবচেয়ে বেশি ভারতীয়রাই জয়ী হয়েছেন।












Click it and Unblock the Notifications