সিরিয়ায় খতম কুখ্যাত ভারতীয় আইএস জঙ্গি আবু ইউসুফ

সিরিয়ার রাক্কায় ভারতীয় বংশোদ্ভূত আইএসআইএস জঙ্গি আবু ইউসুফ হিন্দিকে খতম করল কুর্দিস্তান ফাইটাররা।

সিরিয়ার রাক্কায় ভারতীয় বংশোদ্ভূত আইএসআইএস জঙ্গি আবু ইউসুফ হিন্দিকে খতম করল কুর্দিস্তান ফাইটাররা। কুর্দিশ ওয়ার্কারস পার্টি ও পিকেকে-এর সঙ্গে সংঘর্ষে এই ভারতীয় জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আইএসআইএস -র সংবাদমাধ্যম আমাকা এজেন্সি সোমবার একথা জানিয়েছে। ভারত থেকে আইএস-এর হয়ে জঙ্গি নিযুক্ত করার দায়িত্বে ছিল এই কুখ্যাত জঙ্গি।

সিরিয়ায় খতম কুখ্যাত ভারতীয় আইএস জঙ্গি আবু ইউসুফ

আবু ইউসুফ আল হিন্দির অপর নাম সফি মার্মার বলে ধরাণা অনেকের। এবছরের জুন মাসেই তাকে গ্লোবাল টেরোরিস্টের তালিকার মধ্যে ফেলে দেয় আমেরিকা। উল্লেখ্য, কর্ণাটকের ভটকলে জন্মেছিল আবু। প্রথমের দিকে ইন্ডিয়ান মুদাহিদ্দিনের জন্য কাজ করত সে। পরে ভারত থেকে যখন ৩৬ জনকে নিযুক্ত করে আইএসআইেস , তখন সে সেই দলের অন্তর্ভুক্ত হয়, ও চলে যায় সিরিয়ায়।

টেক সেভি তথা প্রযুক্তি বিষয়ে ভালো মতো ওয়াকিবহাল এই ভারতীয় আইএস জঙ্গি ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আইএস-এর হয়ে প্রচারের কাজও করত। বিভিন্ন পন্থায় উগ্রবাদী চিন্তা ভাবনায় মুসলিম যুবকদের অনুপ্রাণিত করে আইএস-এ নিযুক্ত করত আবু, বলে খবর। এর আগেও অবশ্য বহুবার রটে যায় যে , আবুকে ড্রোন হামলায় মেরে ফেলেছে ইরাকি সেনা। তবে এই প্রথমবার আইএস-এর তরফের কোনও সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করল যে আবু ইউসুফ সংঘর্ষে মারা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+