এক লটারিতে ২১ কোটি টাকা, রাতারাতি আমিরশাহীতে ভাগ্য বদল ভারতীয়র
সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি বিমানবন্দরে 'বিগ টিকিট' লটারির আসর বসে সপ্তাহান্তে। এর আগে দুবার চেষ্টা করেছিলেন। কিছুই পাননি। তৃতীয়বারের চেষ্টাতেই ভাগ্যের শিকে ছিঁড়ল ভারতীয় ব্যক্তির
সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি বিমানবন্দরে 'বিগ টিকিট' লটারির আসর বসে সপ্তাহান্তে। এর আগে দুবার চেষ্টা করেছিলেন। কিছুই পাননি। তৃতীয়বারের চেষ্টাতেই ভাগ্যের শিকে ছিঁড়ল ভারতীয় ব্যক্তির। ২১ কোটি টাকা জিতে নয়া নজির গড়লেন তিনি।

আমিরশাহীর মুদ্রায় ১২ মিলিয়ন ডিরহাম জিতেছেন হরি কিষণ। প্রথমে বিশ্বাস করতে পারিনি। তবে পরে বিভিন্ন রেডিও স্টেশন ডাকাডাকি করলে স্ত্রী লটারির ওয়েবসাইট চেক করে। তারপরই গোটা ঘটনা সামনে আসে। তবে তিনি এখনও ঘটনা বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন কিষণ।
এত টাকা দিয়ে কী করবেন? হতভম্ব কিষণ জানিয়েছেন, এত টাকা দিয়ে কী করবেন তা এখনও ভেবে উঠতে পারেননি। আগামী ৫ ফেব্রুয়ারি টাকা তাঁর হাতে চেকের মাধ্যমে তুলে দেওয়া হবে।
কিষণ জানিয়েছেন, এর আগে ৫০০ ডিরহাম মূল্যের এই টিকিট দুবার কিনেছিলেন তিনি। এবার সেভাবে আলাদা করে আশা করেননি। তবে ভাগ্যের জোরে












Click it and Unblock the Notifications