ইলিশের রফতানিতে নিষেধাজ্ঞা তুলুন, অনুরোধ ভারতের

ভারতের হাই কমিশনার বলেছেন, ওদেশে বিশেষত পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ প্রভূত জনপ্রিয়। বাঙালিদের আবেগের কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা তুলে নিক বাংলাদেশ।
মন্ত্রী বলেছেন, এ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। তিনি আরও প্রস্তাব দেন, বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলে গবেষণা করে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা লাভবান হতে পারে।
প্রসঙ্গত, দেশে ইলিশের জোগান সহজ করতে কিছুদিন আগে ভারতে ইলিশ রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ নিয়ে নয়াদিল্লি তখন ক্ষোভ প্রকাশ করেছিল।












Click it and Unblock the Notifications