পাকিস্তানের মাটিতে সদর্পে উড়ল ভারতের জাতীয় পতাকা! পড়া হল রাষ্ট্রপতির বার্তা

পাকিস্তানের মাটিতেও পালিত হল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। সেখানে পতাকা উত্তোলনও করা হয়।

পাকিস্তানের মাটিতেও পালিত হল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। সেখানে তেরঙা পতাকা উত্তোলনও করা হয়। ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার অনুপস্থিতিতে পতাকা তোলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক গৌরব আলুওয়ালিয়া। তিনিই ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান।

পাকিস্তানের মাটিতে উড়ল ভারতের জাতীয় পতাকা! পড়া হল রাষ্ট্রপতির বার্তা

দিন কয়েক আগে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তে পাকিস্তান থেকে বহিষ্কার করা হয় ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। তিনি তখনই বলেছিলে, ভারতের পতাকা হাইকমিশনের অফিসের মাথায় উড়বেই।

এদিন ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের অফিসে পালিত হয় ৭৩ তম স্বাধীনতা দিবস। সেই ছবি ভারতীয় হাইকমিশনের তরফ থেকে টুইট করা হয়। প্রায় ৫০ জনের মতো সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। মহিলাদের পরনে ছিল শাড়ি। বেশ কয়েকটি শিশুকেও সেখানে দেখা যায়।

যদিও পাকিস্তানের তরফ থেকে প্রচার করা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ১৩ জন স্টাফ তাঁদের পরিবার নিয়ে দেশে ফিরে গিয়েছেন। যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে পাকিস্তানের সংবাদমাধ্যমের এই দাবি অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, বেশ কয়েকজন ইদে বাড়ি গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+