ফের জঙ্গি আঁতাতের পর্দা ফাঁস! রাষ্ট্রসংঘে পাকিস্তানকে একের পর এক তোপ দাগল ভারত

জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তান। বিশঅব দরবারে এই বিষয়টি আর গোপন নেই। তবুও এই বিষয়ে পাকিস্তানের বৃথা অস্বীকার করার পালা থামে না। আর এই বিষয়টি নিয়ে তিতি বিরক্ত ভারত এবার রাষ্ট্রসংঘের দরবারে পাকিস্তানকে তুলোধোনা করল। এই বিষয়ে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাকিস্তানকে আক্রমণ করেন।

জঙ্গিদের সেফহাউজ পাকিস্তান

জঙ্গিদের সেফহাউজ পাকিস্তান

তিরুমূর্তি এদিন এই বিষয়ে বলেন, 'এটা সর্বজনবিদিত একটি তথ্য় যে পাকিস্তান সন্ত্রাসবাদের মূল কেন্দ্র। পাকিস্তান হল এমন এখটা দেশ যেখানে বিশঅবের সব থেকে বেশি লিস্টেড জঙ্গিরা থাকে। জামাত উদ দাওয়া, লস্কর ই তৈবা, জইশ ই মহম্মদ, হিজবু মুজাহিদিন, এই সব সংগঠনগুলিও পাকিস্তানে থেকেই তাদের কার্যকলাপ চালায়।'

পাকিস্তানের মদতে পরিসর বাড়াচ্ছে আইএস

পাকিস্তানের মদতে পরিসর বাড়াচ্ছে আইএস

ভারতীয় প্রতিনিধি এদিন আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে এই কথা স্বীকার করেছেন যে তাঁর দেশে ৪০ হাজারের কাছাকাছি জঙ্গি রয়েছে বর্তমানে। এরপর তিনি রাষ্ট্রসংঘেরই একটি রিপোর্টকে উল্লেখ করে এদিন জানান, আইএসআইএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলির আর্থিক সাহায্য পাকিস্তান থেকেই আসে।

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ

এরপর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ করে তিরুমূর্তি বলেন, 'একটি দ্বিপাক্ষিক ইস্যুকে আন্তর্জাতিক স্তরে টেনে আনতে চাইছে। যদিও পাকিস্তানের কাছে এটা কোনও নতুন জিনিস নয়। তবে আসল কথা হল, ১৯৬৫ সালের পরে এই বিষয়ে রাষ্ট্রসংঘে কোনও আনুষ্ঠানিক বৈঠক হয়নি। কয়েকদিন আগে যেটা হয়েছিল সেটা বন্ধ দরজার পিছনে হয়েছইল, এবং তা রেকর্ডও হয়নি।'

কেন রাষ্ট্রসংঘে হঠাৎ পাকিস্তানকে তোপ ?

কেন রাষ্ট্রসংঘে হঠাৎ পাকিস্তানকে তোপ ?

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘে পাকিস্তান ভারতের করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ক একটি প্রেজেন্টশন তুলে ধরে দাবি করে যে এই পরিস্থিতিতে দিল্লি ব্যর্থ হয়েছে, এর প্রেক্ষিতেই পাকিস্তানকে তুলোধনা করেন ভারতীয় প্রতিনিধি। কাশ্মীর ইস্যুতে তিরুমূর্তি আরও বলেন, 'পাকিস্তানের এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। গত বছরের অগাস্টে পাকিস্তান যে ১৯৭২ শিমলা চুক্তির কথা বলে তা তারা নিজেরাই মানেনি। তাই নিরাপত্তা পরিষদে সেই প্রসঙ্গ তুলেও তারা যুৎ করতে পারেনি।'

কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে

কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে

এদিকে ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভিযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে সেনা। লাদাখের সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে। আর পাকিস্তানের সেই অভিসন্ধিতে মদত দিচ্ছে চিন।

হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা

হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা

গোয়েন্দা সূত্রে খবর, ভারতে হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা। জানা গিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও সেনার স্পেশাল সার্ভিস গ্রুপ এই কাজের উদ্দেশে আফগানিস্তানে ২০ জন লস্কর ও জইশ জঙ্গিকে প্রশিক্ষণ দেওযা হয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিশোধ হিসাবে এই হামলার ছক কষা হচ্ছে বলে মত গোয়েন্দাদের।

আফগানিস্তানে প্রশিক্ষণ পাক জঙ্গিদের

আফগানিস্তানে প্রশিক্ষণ পাক জঙ্গিদের

এছাড়া কয়েকদিন আগে রাষ্ট্রসংঘে এক চাঞ্চল্যকর রিপোর্ক পেশ হয়, যাতে বলা হয়, পাকিস্তানের প্রায় ৬ থেকে সাড়ে ৬ হাজার জঙ্গি আফগানিস্তানে রয়েছে। জানা গিয়েছে তালিবানের পাকিস্তানি শাখার তেহরিক-ই-পাকিস্তানের এই কয়েক হাজার জঙ্গি বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তান, দুই দেশের জন্যই হুমকি হয়ে দেখা দিয়েছে। এরা আপাতত হেলমান্দ ও কান্দাহার প্রদেশে প্রশিক্ষণ নিচ্ছে বলে খবর মিলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+