আফগানদের অসহায় হতে দেবে না ভারত, কাবুল থেকে ফিরেই বার্তা ভারতীয় দূতের
আফগানদের অসহায় হতে দেবে না ভারত, কাবুল থেকে ফিরেই বার্তা ভারতীয় দূতের
উৎকণ্ঠার প্রহর কাটল। ভারতীয় দূত সহ ১৩০ জন ভারতীয়কে নিয়ে দিল্লির মাটি ছুঁয়েছে বায়ুসেনার বিমান। গতকালও এক দফায় আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করেছে বায়ুসেনা। আজ আফগানিস্তানে ভারতীয় দূতকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে। ভারতে পা রেখেই রুদ্রেন্দ্র ট্যান্ডন বলেছেন, আমরা দেশের মাটিতে নিরাপদে ফিরে এসেছি ঠিকই তবে অসহায় আফগানদের জন্য ভারত লড়াই চালিয়ে যাবে। তাঁদের যাতে নিরাপদে রাখা যায় তার সবরকম চেষ্টা চালাবে ভারত। নিরিহ আফগাদের অসহায় হতে দেবে না ভারত।

ভারতীয়দের নিয়ে ফিরল বিমান
আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল। গনি ক্ষমতায় থাকাকালীন একাধিক উন্নয়নমূলক কাজে গনি সরকারকে সহযোগিতা করেছে ভারত। বাঁধ নির্মাণ থেকে শুরু করে সংসদের নির্মান করা সবেতেই সহযোগিতা করেছে ভারত। সেই আফগানিস্তান আজ বিপন্ন। তালিবান শাসনে চলে গিয়েছে গোটা দেশ। চরম অস্থিরতার মধ্যে চলছে গোটা দেশ। তার মাঝেই বিপন্ন দেশবাসীকে উদ্ধার করল ভারত। পর পর দুই দিন কাবুলে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। গতাকাল বায়ুসেনার প্রথম বিমানে ৭৫ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার আরও ১৩০ জন ভারতীয়কে নিয়ে কাবুল থেকে দিল্লি এল ভারতীয় বায়ুসেনার বিমান।তাতে কাবুলে ভারতের দূত রুদ্রেন্দ্র ট্যান্ডন ছিলেন।

আফগানদের অসহায় রাখবে না ভারত
ভারতে ফিরেই কাবুলের ভারতের দূত রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আমারা নিরাপদে দেশের মাটিতে পা রাখলেও অসহায় আফগানদের পাশে রয়েছে ভারত। তাদের নিরাপত্তার জন্য সবসময় লড়াই চালিয়ে যাবে ভারত। ভারতে অসংখ্য আফগান রয়েছে। তারা প্রতিনিয়ত উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাঁদের কথা ভেবেই আশ্বস্ত করেছেন তিনি। আফগানদের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে বরাবর। তাদের সুরক্ষার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। পরিস্থিতির দিকে প্রতিমুহূর্তে নজর রাখা হচ্ছে। উদ্বেগের বিষয় সেখানে এখনও কিছু ভারতীয় রয়ে গিয়েছেন। তাই ভারতীয় বায়ুসেনা বিমান চালিয়ে যাবে যতক্ষণ কাবুল বিমানবন্দর সক্রিয় থাকবে। তবে কাবুল বিমানবন্দরের পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া পরিষেবা বন্ধ রেখেছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে হেল্পলাইন খোলা হয়েছে আফগািনস্তানের জন্য। যে ভারতীয়রা সেখানে আটকে রয়েছেন তাঁদের সেই হেল্পনাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আজই ১৫০ ভারতীয়কে নিয়ে একটি বাণিজ্যিক বিমান গুজরাতের জুনাগড়ে অবতরণ করেছে।

আতঙ্কে আফগান ছাত্ররা
আফগানিস্তান থেকে সোজা ভারতে পড়তে এসেছিলেন তাঁরা। ভারতে থেকেই পড়াশোনা করার সময় দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছিল। সেখবরও তাঁরা পেয়েছিলেন। ভারতে প্রায় ১১ হাজারের বেশি আফগান ছাত্র পড়াশোনা করে। তারমধ্যে কেবল মহারাষ্ট্রে পড়াশোনা করে ৫ হাজারের বেশি আফগান পড়ুয়া। তার মধ্যে ৩০০০ পুণেতে এবং ৭০০ জন মুম্বইয়ে পড়াশোনা করেন। পুেনতে আবার আফগান ছাত্রদের সংগঠনও রয়েছে। দেশ তালিবানদের দখলে চলে গিয়েছে জানতে পেরে রীতিমত শঙ্কায় রয়েছে ছাত্রছাত্রীরা।

তালিবান শাসনে আফগানিস্তান
রাতারাতি কাবুল দখল করে তালিবানি শাসন কায়েম হয়েছে আফগানিস্তানে। যদিও এবার তালিবানরা বেশি সতর্ক। প্রথম থেকেই নিজেদের জঙ্গিদের থেকে আলাদা বলে দাবি করেছে তারা। মহিলাদের নিরাপত্তা নিয়েও কথা বলেছে তারা। মহিলাদের নিরাপত্তা কোনওভাবেই তালিবানরা বিঘ্নিত হতে দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যেই মহিলা চিকিৎসক এবং মহিলা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বৈঠক করেছে তালিবানরা। তাঁদের কাজে যোগ দেওয়ার অনুরোধ করে নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিেয়ছেন তালিবানরা।












Click it and Unblock the Notifications