ডারবানে ভারতীয় কনসাল জেনারেলের বাড়িতে ডাকাতি, পরিবারের সদস্যদের বন্দি

ভারতীয় কনসাল জেনারেলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার ডারবানে।

ভারতীয় কনসাল জেনারেলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকার ডারবানে। ডাকাতরা লুঠ চালানোর পাশাপাশি বাড়িতে ঢুকে সদস্যদের বন্দিও বাড়িযে রেখেছিল বলে খবর। দক্ষিণ আফ্রিকায় যে সরকারি বাসভবনে কনসাল জেনারেল শশাঙ্ক বিক্রম ছিলেন, সেখানেই ডাকাতির ঘটনা ঘটে।

ডারবানে ভারতীয় কনসাল জেনারেলের বাড়িতে ডাকাতি

ডাকাতরা এসে বিক্রমের পাঁচ বছরের শিশুপুত্র, পরিচারিকা, পড়াতে আসা শিক্ষিকাকে বন্দি করে। গত শনিবার ডারবানের ইনেস রোডের বাংলোয় এই ঘটনা ঘটে। জানাজানির পরে ভারতীয় দূতাবাসের তরফে দক্ষিণ আফ্রিকা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রবীশ কুমার জানিয়েছেন, বিষয়টি দক্ষিণ আফ্রিকা সরকারকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে কনসাল জেনারেল শশাঙ্ক বিক্রমের সঙ্গে ফোনে কথা বলেছেন ও পরিবারের খোঁজখবর নিয়েছেন।

কনসাল জেনারেলের পরিবারের কারও কোনও ক্ষতি হয়নি। তবে এক পরিচারিকার মোবাইল ডাকাতরা নিয়ে গিয়েছে। সেই ফোনের সূত্র ধরে ডাকাতদের খোঁজে ডারবান পুলিশ। কেউ আহত না হলেও হাই প্রোফাইল পদে থেকেও এমন ডাকাতির ঘটনায় আতঙ্কে গোটা পরিবার। কাউন্সেলিং করানো হতে পারে পরিবারের সদস্যদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+