খালিস্তানিপন্থীদের বিক্ষোভ! কানাডায় সমস্ত অনুষ্ঠান বাতিল ভারতীয় রাষ্ট্রদূতের

Khalistani protest: খালিস্তানি সমর্থক অমৃতপালের খোঁজ নেই এখনও! যদিও বিভিন্ন জায়গাতে খালিস্তানি এই নেতার বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে যে কোনও মুহূর্তে অমৃতপালকে গ্রেফতার করা হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে খালিস্তানি এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেফতারের বিরুদ্ধে একাধিক জায়গাতে বিক্ষোভ দেখা যাচ্ছে।

বিশেষ করে বিদেশের মাটিতে বিভিন্ন দূতাবাসে খালিস্তানিপন্থীরা হামলা চালাচ্ছে বলে ইতিমধ্যে খবর সামনে এসেছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

কানাডায় সমস্ত কার্যক্রম স্থগিত

কানাডায় সমস্ত কার্যক্রম স্থগিত

ইতিমধ্যে হামলা হয়েছে লন্ডন, সানফ্রান্সিকোর মতো ভারতীয় দূতাবাসগুলিতে। এমনকি ভারতীয় পতাকা ছিঁড়ে খালিস্তানি পতাকা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে ভারত। এই অবস্থায় কানাডায় সমস্ত কার্যক্রম স্থগিত করলেন ভারতীয় রাষ্ট্রদূত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সেই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল ভারতের হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মার। কিন্তু নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সমত অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে সে দেশের একাধিক আধিকারিক উপস্থিত থাকার কথা ছিল।

সাংবাদিককে হেনস্থা

সাংবাদিককে হেনস্থা

অন্যদিকে স্থানীয় এক ভারতীয় বংশদ্ভুত সাংবাদিককেও হেনস্থার অভিযোগ সামনে আসছে। তিনি জানাচ্ছেন, যখন কাজের জায়গাতে তিনি পৌঁছন সেখানে দেখতে পান যে ব্যাপক ভাবে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। যদিও তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও কেউ তাঁর কথা শোনেনি বলে অভিযোগ। এমনকি তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয় বলে অভিযোগ। পুরো জনতা তার উপর ক্ষিপ্ত হতে শুরু করে এবং ধাক্কাধাক্কি দিতে থাকে বলেও দাবি ওই সাংবাদিকের। তবে কাউকেই তিনি চিনতে পারেননি বলে জানিয়েছেন তিনি।

পরিস্থিতির উপর নজর রাখছে ভারত

পরিস্থিতির উপর নজর রাখছে ভারত

বলে রাখা প্রয়োজন, অমৃতপাল ইস্যুতে পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। এমনকি বিদেশের মাটিতে যেভাবে ভারতীয় দূতাবাসগুলি আক্রান্ত হচ্ছে সেদিকেই নজর রাখা হচ্ছে। আর তাই ঘটনার পরেই সোমবারেই ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে তলব করে অমিত শাহের দফতর। কীভাবে নিরাপত্তা বলয় এড়িয়ে খালিস্তানপন্থীরা ভারতীয় হাইকমিশনের ভেতর পর্যন্ত পৌঁছে গেল তা নিয়ে সওয়াল করেছেন তাঁরা। তবে এই ঘটনা নিন্দা জানিয়েছে আন্তজাতিকমহল।

ধরা পড়বে খালিস্তানি নেতা

ধরা পড়বে খালিস্তানি নেতা

অন্যদিকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের বিরুদ্ধে তল্লাশি জারি রয়েছে। তবে নানা ভাবে পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে খবর। যদিও পুলিশের তরফে একাধিক ছবি অমৃতপালের প্রকাশ করা হয়েছে। একাধিক রুপে সেই ছবি রয়েছে। আর তা বিভিন্ন জায়গাতে লাগানো হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, যে কোনওঁ মুহূর্তে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ওই নেতা ধরা পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+