৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ফিরতে হবে দেশে, বিপাকে টুইটারে কর্মচ্যুত বিদেশি কর্মীরা

৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ফিরতে হবে দেশে, বিপাকে টুইটারে কর্মচ্যুত বিদেশি কর্মীরা

ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই কয়েক হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সংস্থার কর্মীদের ইমেল করে বরখাস্ত করার নোটিশ পাঠিয়েছে টুইটার। তবে এখনও অবধি টুইটারের তরফে কর্মচ্যুত কর্মীদের সংস্থায় শেষ কাজের দিন উল্লেখ করা হয়নি। টুইটারের কর্মচ্যুত কর্মীদের ইমেলে জানানো হয়েছে, এখনও তাঁরা সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন। ২০২৩ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কর্মচ্যুত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও নোটিশে জানানো হয়েছে, কর্মচ্যুত কর্মীদের সংস্থার শেষ দিন পরিবর্তন করা হতে পারে।

বিপাকে টুইটারে কর্মরত বিদেশি কর্মীরা

বিপাকে টুইটারে কর্মরত বিদেশি কর্মীরা

ভারত সহ বিশ্বের একাধিক দেশে টুইটারের কর্মীদের বরখাস্ত করা হয়েছে। ভারতীয় শাখার প্রায় ২০০ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ভারতে টুইটারের শাখায় প্রায় ৯০ শতাংশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। টুইটারের কর্মচ্যুত কর্মীরা বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁরা নতুন চাকরির খোঁজ করছেন। কিন্তু বর্তমানে আর্থিক সঙ্কট দেখা দিতে শুরু করেছে। যার ফলে কোনও চাকরি খোঁজা অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমেরিকাতে বাসকারী এইচওয়ানবি ভিসার বিদেশি নাগরিকরা। তাঁদের মধ্যে অনেকে ভারতীয় রয়েছেন। টুইটার ও লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়ায় অনেকে নিজেদের নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেখানে তাঁর জানিয়েছেন, ৬০ দিনের মধ্যে তাঁদের অন্য একটি চাকরি খুঁজে পেতে হবে, তা না হলে নিজেদের দেশে ফিরতে হবে।

৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ছাড়তে হবে আমেরিকা

৬০ দিনের মধ্যে চাকরি না পেলে ছাড়তে হবে আমেরিকা

এইচওয়ানবি ভিসা আমেরিকার অ-অভিবাসীদের ভিসা। এই ভিসার সাহায্যেই ইউএস ভিত্তিক সংস্থা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে। এই ভিসার মেয়াদ তিন থেকে ছয় বছর। আমেরিকায় টুইটারের অনেক কর্মী রয়েছেন, যাঁরা ভিন্ন দেশ থেকে এইচওয়ানবিভিসায় সেখানে গিয়েছেন। এইচওয়ানবি ভিসার নিয়ম অনুসারে কোনও সংস্থা থেকে চাকরি ছাড়লে বা চাকরি থেকে বরখাস্ত হলে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে হবে। তা না হলে, তাঁদের নিজেদের দেশে ফিরে যেতে হবে। এক্ষেত্রে যদি টুইটারের কোনও কর্মী ৬০ দিনের মধ্যে কোনও চাকরি না পান, তাঁদের যদি আমেরিকায় ফিরে যেতে হয়, সেক্ষেত্রে মূল সংস্থা এক্ষেত্রে টুইটারকে বিদেশি কর্মীদের নিজেদের দেশে ফেরার বিমান ভাড়া দিতে হবে।

সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন

সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন

যদিও টুইটারের তরফে বরখাস্ত কর্মীদের এখনও সংস্থার তরফে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়নি। তবে এখনই টুইটারের বরখাস্ত কর্মীরা চাকরি খুঁজতে শুরু করেছেন। লিঙ্কডইনে প্রাক্তন সফ্টওয়্যার প্রকৌশলী রুচিতা পেরেইয়া লিখেছেন, তিনি টুইটারের ৫০ শতাংশ কর্মীদের মধ্যে একজন যাকে বরখাস্ত করা হয়েছে।তিনি নতুন চাকরির চেষ্টা করছেন। এই বিষয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করেছেন। তিনি জানিয়েছেন, টুইটারের তরফে পাঠানো চূড়ান্ত নোটিশ পাওয়ার ৬০ দিনের মধ্যে কোনও চাকরি না পেলে তাঁকে খালি হাতে দেশে ফিরে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+