Israel-Hezbollah Conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বড় নির্দেশ বাইডেনের! অ্যাডভাইজারি দিল ভারতীয় দূতাবাস

Israel-Hezbollah Conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধের হুমকি। ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। আর এর মধ্যে ইজরায়েলকে টার্গেট করল ইরান। ৪০০ এরও বেশি মিসাইল ছুঁড়ল সে দেশ। রাজধানী জেরুজালেম এবং তেল আবিবে সেনাঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এর মধ্যেই মার্কিন বাহিনীকে ইজরায়েলকে সাহায্যের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। আর এর মধ্যেই ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য অ্যাডভাইজারি জারি করল সে দেশের ভারতীয় দূতাবাস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত ভারতীয়কে সতর্ক থাকার কথা বলা হয়েছে (Israel-Hezbollah Conflict) ।

Israel

স্থানীয় প্রশাসনের তরফে জারি করা প্রোটোকল মেনেও চলার কথা বলা হয়েছেও ভারতীয় দূতাবাসের তরফে। এমনকি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ। শুধু তাই নয়, বম্ব সেল্টার কিংবা যে কোনও আশ্রয়স্থলের কাছাকাছি ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের থাকার কথা বলা হয়েছে।

একই সঙ্গে জারি করা হয়েছে হেল্প লাইন নম্বর। সেটি হল- +972-547520711, +972-543278392। যে কোনও প্রয়োজনে 24/7 সাহায্যের জন্য ফোন করা যাবে বলেও জানানো হয়েছে। যা খবর, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিদেশমন্ত্রক। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা বলে জানা যাচ্ছে। তবে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে ভয়ঙ্কর যুদ্ধের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা।

জানা যাচ্ছে, ইজরায়েলের উপর হামলার পরেই জরুরি বৈঠক ডাকেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সহ সে দেশের নিরাপত্তা সংক্রান্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। জানা যায়, হোয়াইট হাউসের কন্ট্রোল রুম থেকে ইজরায়েলের উপর হামলা পরিস্থিতি খতিয়ে দেখেন জো বাইডেন। এরপরেই মার্কিন সেনাকে সাহায্যের নির্দেশ দেন। তেহরান থেকে ছোঁড়া সমস্ত মিসাইল-রকেট গুলি করে নামানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বাইডেনের এহেন নির্দেশ সামনে আসার পরেই পাল্টা হুশিয়ারি তেহরানের। এই যুদ্ধে আমেরিকা যাতে না জড়ায় সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর তা না হলে ইরাকে মার্কিন বেস লক্ষ্য করেও হামলা হবে বলে হুঁশিয়ারি। এরপরেই সমস্ত মার্কিন সেনা এবং এয়ারফোর্স ঘাটিওগুলিতে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+