আমেরিকায় পিছু ধাওয়া করে ছুরি দিয়ে ভারতীয় চিকিৎসককে হত্যা, অভিযুক্ত এক রোগী

৫৭ বছর বয়সী ভারতীয় এক চিকিৎসককে পিছু ধাওয়া করে ছুরি দিয়ে হত্য়ার ঘটনা ঘটল আমেরিকার কানসাসে। তেলেঙ্গানার আদি বাসিন্দা মনোরোগের ওই চিকিৎসকের নাম অচ্যুতা রেড্ডি

৫৭ বছর বয়সী ভারতীয় এক চিকিৎসককে পিছু ধাওয়া করে ছুরি দিয়ে হত্য়ার ঘটনা ঘটল আমেরিকার কানসাসে। তেলেঙ্গানার আদি বাসিন্দা মনোরোগের ওই চিকিৎসকের নাম অচ্যুতা রেড্ডি।

আমেরিকায় পিছু ধাওয়া করে ছুরি দিয়ে ভারতীয় চিকিৎসককে হত্যা

আমেরিকার কানসাসের ইস্ট উইচিয়ার ক্লিনিকের পিছনে চিকিৎসকের দেহটি পাওয়া যায়। দেহে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল। রোগীদের মধ্যে ২১ বছর বয়সী এক ভারতীয়কেই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের চার্জ আনা হয়েছে।

এটা এবছরে আমেরিকায় ভারতীয় খুনের দ্বিতীয় ঘটনা। এর আগে ফেব্রুয়ারিতেই তেলেঙ্গানারই শ্রীনিবাস কুচিভোটলাকে হত্য়ার ঘটনা ঘটে।

আমেরিকার পুলিশ জানিয়েছে, চিকিৎসকের সঙ্গে কথোপকথনের পরই ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীকে উমর রশিদ দত্ত বলে চিহ্নিত করা হয়েছে। চিকিৎসককে তাড়া করে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

একটি ক্লাবে গাড়ির মধ্য়ে রক্তমাখা অবস্থায় এক ব্যক্তিকে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন, নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, হামলাকারীর মা হায়দরাবাদের বাসিন্দা এবং বাবা বেঙ্গালুরুর বাসিন্দা।

আমেরিকায় পিছু ধাওয়া করে ছুরি দিয়ে ভারতীয় চিকিৎসককে হত্যা

চিকিৎসক অচ্যুতা রেড্ডি ক্লিনিকের নাম হলিস্টিক সাইকিয়াট্রিক সার্ভিসেস ক্লিনিক। এছাড়াও একাধিক হাসপাতালের সঙ্গে জড়িত ছিলেন তিনি। যোগা এবং ফিটনেস এক্সপার্ট হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

তেলেঙ্গানার নালগোন্ডার বাসিন্দা অচ্যুতা রেড্ডি ওসমানিয়া মেডিকেল কলেজ থেকে পাস করেন ১৯৮৬ সালে। তিন বছর পর উইচিতার ইউনিভার্সিটি অফ কানসাসের মেডিকেল স্কুল থেকে সাইকিয়াট্রির ওপর ডিগ্রি লাভ করেন। প্রায় কুড়ি বছরের ওপর বিভিন্ন জায়গায় রোদী দেখার পর নিজের ক্লিনিক খোলেন।

অচ্যুতা রেড্ডির স্ত্রী বীণা রেড্ডিও চিকিৎসক। সহযোগী চিকিৎসক এবং বন্ধুরা ঘটনাটিকে তাঁদের ক্ষতি বলেই বর্ণনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+