হাতে লেগে ৭১ এর রক্ত, অপরাধের জন্য 'বিশ্বব্যাপী খ্যাতি'! কাশ্মীর নিয়ে খোঁচাতেই পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

India-Pakistan at UN: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে কাশ্মীর ইস্যুতে ভারতকে খোঁচা! একেবারে কড়া ভাষায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জবাব দিলেন ভাবিকা মঙ্গলনন্দন (Indian diplomat Bhavika Mangalanandan) । যিনি রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। সীমান্ত পরিয়ে জঙ্গি মদত দেওয়া শুরু করে একাধিক ইস্যুকে সামনে রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান ভাবিকা।

তাঁর এরি তোপের মুখে পড়ে কার্যত মুখ লুকাতে বাধ্য হন শাহবাজ শরিফ। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (UNGA) বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে ভাবিকা বলেন, এমন একটা দেশকে নিয়ে আমরা কথা বলছি যারা সন্ত্রাসের জন্য বিশ্বে পরিচিত (India-Pakistan at UN) ।

India-Pakistan at UN

এমনকি আন্তর্জাতিক অপরাধের জন্য বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে বলেও তীব্র কটাক্ষ ভারতের। শুধু তাই নয়, ভাবিকা মঙ্গলনন্দন বলেন, গোটা দেশকে পরিচালিত করে সেনাবাহিনী। আর এমন একটা দেশ যারা কিনা বিশ্বের সবথেকে বড় গনতন্ত্রের উপর আঙুল তোলার দুঃসাহস দেখাচ্ছে।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সীমান্ত পেরিয়ে কীভাবে ভারতে জঙ্গি কার্যকলাপ চালিয়েছে তা তুলে ধরেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি। ২০০১ সালের সংসদ হামলা থেকে মুম্বই হামলা, একের পর এক তীর্থস্থানে হামলার ক্ষেত্রে পাকিস্তান কীভাবে যুক্ত তাও কার্যত বিশ্বের সামনে তুলে ধরা হয়। ভাবিকা, জঙ্গি হামলার তালিকা অনেক দীর্ঘ। ফলে এমন একটা দেশ যখন হিংসার কথা বলে তা কার্যত হাস্যকর বলেই তোপ। পাশাপাশি আল কায়দা প্রধান লাদেনকে কীভাবে পাকিস্তান লুকিয়ে রেখেছিল তাও ফাঁস করে দেন ভাবিকা।

India-Pakistan at UN: ঠিক কি বলেন পাক প্রধানমন্ত্রী!

ষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় বক্তব্য রাখেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আর সেখানে ফের একবার কাশ্মীর ইস্যু তোলেন। বলেন, কাশ্মীরে একতরফা ভাবে সিদ্ধান্ত নিচ্ছে ভারত। যা বেআইনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ৩৭০ধারা তুলে নেওয়ার কথা জানান পাক প্রধানমন্ত্রী। পাশাপাশী পারস্পরিক বোঝাপড়া মানা হচ্ছে না বলেও দাবি করেন। আর এরপরেই কার্যত পাক প্রধানমন্ত্রী আন্তজাতিক মঞ্চে তুলোধনা করলেন ভাবিকা।

তিনি আরও বলেন, ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু ও কাশ্মীর। আর সেখানকার নির্বাচনকে ব্যাহত করতে লাগাতার সন্ত্রাসবাদকে ব্যবহার করা হচ্ছে। ভাবিকা মঙ্গলনন্দন আরও বলেন, ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে জড়িত রয়েছে সে দেশ, লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। অসহিষ্ণুতা এবং ভয়ের পরিবেশ পাকিস্তান জুড়ে। আর সে দেশের মুখে এহেন মম্নতব্য হাস্যকর বলেও তোপ ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+