মার্কিন মুলুকে ভিক্ষে করছেন ভারতীয় পড়ুয়া, হায়দরাবাদের বাড়িতে ফেরাতে প্রস্তাব ভারতীয় দূতাবাসের
আমেরিকায় পড়তে গিয়ে কপর্দকহীন। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছেন ভারতীয় পড়ুয়া। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়েছিল সেই ভারতীয় পড়ুয়ার ভিডিও। তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে য়ায় শোরগোল। জানা গিয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাস সেই পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে।
সইদ জাইদি হায়দারাবদের বাসিন্দা। আমেরিকায় স্নাতকোত্তরের পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে একেবারে কপর্দকহীন অবস্থায় পৌঁছে গিয়েছেন তিনি। খাবারের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে দেখা গিয়েছে তাঁকে। কয়েকদিন আগে আমেরিকার চিকাগোতে পড়তে গিয়েছিলেন সইদ লালু মিনহাজ জাইদি। তিনিই প্রথম ছবিটি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ছড়িয়ে পড়ের পরেই নড়েচড়ে বসে সেখানকার ভারতীয় দূতাবাস। জানা গিয়েছে আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে তাঁর সর্বস্ব লুঠ হয়ে যায়। একটি পয়সাও তাঁর কাছে ছিল না। মানসিক অবসাদে চলে গিয়েছিলেন তিনি। খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন।
Syeda Lulu Minhaj Zaidi from Hyd went to persue MS from TRINE University, Detroit was found in a very bad condition in Chicago, her mother appealed @DrSJaishankar to bring back her daughter.@HelplinePBSK @IndiainChicago @IndianEmbassyUS @sushilrTOI @meaMADAD pic.twitter.com/GIhJGaBA7a
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 25, 2023
তারপরেই আমেরিকার চিকাগোর ভারতীয় দূতাবাস তার সঙ্গে যোগাযোগ করে। এবং তাঁকে ভারতে ফেরানোর প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই নিজের মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি। এখন অনেকটাই সুস্থ। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে তাঁকে সবরকম সাহায্য করা হচ্ছে। এখন এনেকটাই সুস্থ তিনি। বিদেশন্ত্রী এস জয়শঙ্কর সেই ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানোর সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।












Click it and Unblock the Notifications