ভারতীয় সংবিধানকে যুগান্তকারী বলল রাষ্ট্রপুঞ্জ
আজ সংবিধান দিবস। ভারতের সংবিধান দিবসের রেশ গিয়ে পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জেও। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট ভারতীয় সংবিধানকে যুগান্তকারী বলে প্রশংসা করেছেন।
আজ সংবিধান দিবস। ভারতের সংবিধান দিবসের রেশ গিয়ে পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জেও। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার প্রেসিডেন্ট ভারতীয় সংবিধানকে যুগান্তকারী বলে প্রশংসা করেছেন। ব্রিটিশ কলোনি থেকে স্বাধীনতার পথে উদয়ের প্রতিচ্ছবি দেখা যায় ভারতীয় সংবিধানে। একটি ভিডিও বার্তায় রাষ্ট্রপুঞ্জের সাধারণসভার প্রেিসডেন্ট মহম্মদ বন্দে ভারতীয়দের এই বিশেষ দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেছেন ভারতীয় সংবিধানের ৭০ বছর পূর্তি আমরাও উদযাপন করেছি। ভারতের স্বাধীনতার আন্দোলনে আরও অনেক দেশ উৎসাহ পেয়েছে। ভারতীয় সংবিধানকে যুগান্তকারী এবং যুবপযোগী বলে দািব করে তিনি বলেছেন ভারতীয় সংবিধানে বোঝা যায় ব্রিটিশ কলোনি শাসনের অন্ধকার থেকে স্বাধীনতার সূর্যোদয়ের উত্থান। ভারতের সংবিধান দিবসে ভারতীয়দের শান্ত, আনন্দ এবং সমৃদ্ধির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
১৯৪৯ সালে ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল। এবং সেটি কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। সেকারণে সেই দিনটি প্রজাতন্ত্র িদবস হিসেবে উদযাপন করে থাকে ভারত।












Click it and Unblock the Notifications