মোদী-বাইডেন যখন বৈঠকে ব্যস্ত, হোয়াইট হাউসের বাইরে প্রবাসী ভারতীয়রা কী করলেন
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু প্রতীক্ষিত মোদী-বাইডেন বৈঠকও শুরু হল।
আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু প্রতীক্ষিত মোদী-বাইডেন বৈঠকও শুরু হল। শুক্রবার ভারতীয় সময় পৌনে ন-টা নাগাদ এই বৈঠক শুরুর আগে যখন মোদী পা রাখলেন হোয়াইট হাউসে, তখন হোয়াইট হাউসের বাইরে ঊচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের।

মোদী-বাইডেনের এই বৈঠক ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে উত্তেজনা ছিল চরমে। ভারতীয়দের পাশাপাশি মার্কিন মুলুকে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়েছিল হোয়াইট হাউসের বাইরে। তাঁরা দুই রাষ্ট্রপ্রধানের ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই উচ্ছ্বাসের পাশাপাশি মোদী-বাইডেনের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে আন্তর্জাতিক মহলে। প্রবাসীদের মধ্যেও আলোচনা চলেছে সমানে।
এদিন হোয়াইট হাউসে প্রায় এক ঘণ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই বৈঠককে বর্ণনা করেন সবথেকে বড় দুই গণতন্ত্রের মধ্যে বন্ধুত্ব বলে। তিনি বলেন, ভারত ও আমেরিকার মধ্যে মৈত্রীর নয়া অধ্যায়ের সূচনা হল আজ থেকে। যতদিন যাবে ততদিন এই বন্ধুত্ব শক্তিশালী হবে আরও। আমাদের প্রথম চ্যালেঞ্জ যৌথভাবে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করা।
হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনার পর সাংবাদিক বৈঠকে বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাইডেন। উভয় দেশের মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে। কোভিড হোক বা বিশ্ব উষ্ণায়ন বা সন্ত্রাসের মোকাবিলায় একসঙ্গে কাজ করবে দুই দেশ।
#WATCH Members of the Indian community gathered outside the White House ahead of PM Narendra Modi arrival for a bilateral meeting with US President Joe Biden pic.twitter.com/1uT8nJdQsX
— ANI (@ANI) September 24, 2021
প্রধানমন্ত্রী মোদী মার্কিনমুলুকে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, প্রযুক্তির বিকাশকে মানবতার স্বার্থে ব্যবহার করতে হবে। বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। মোদী বলেন, গ্লোবাল ওয়ার্মিং রুখতে একসঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে মহাত্মা গান্ধীর জন্মদিনকে অহিংস দিবস হিসেবে পালন করার বার্তা দেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, দু-দেশের বন্ধনের সবথেকে বড় মাধ্যম হল বাণিজ্য। সেই বাণিজ্যের প্রসার আরও বাড়বে। দুই দেশ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। দুই রাষ্ট্রপ্রধানের এহেন বক্তব্যে এদিন ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মনে খুশির জোয়ার এনে দেয়। এদিন সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানকে হাসিঠাট্টা করতেও দেখা যায়। মুম্বইয়ে মোট পাঁচজন বাইডেন রয়েছেন। তা জেনে বাইডেনকে মজার ছলে বলতে শোনা যায়, ভারতে আমরা আত্মীয়রা থাকেন। এরপরই দুই রাষ্ট্রপ্রধান হাসিতে ফেটে পড়েন। এদিন মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন প্রবাসী ভারতীয়রা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications