১২ জন যাত্রী নিয়ে ভারতীয় বিমানের অবতরণ পাকিস্তানে, ঘনীভূত হচ্ছে রহস্য
১২ জন যাত্রী সহ ভারতের এক চাটার্ড বিমান রহস্যজনকভাবে অবতরণ করল পাকিস্তান করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার স্বাধীনতা দিবসের দিন এই ঘটনা ঘটেছে বলে জানা তবে এর পিছনে কী কারণ রয়েছে বা কেন বিমানটি অবতরণ করল তা কিছুই জানা যায়নি।

জানা গিয়েছে, বিশেষ এই বিমান হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পর তা সোমবার পাকিস্তানের স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে করাচি বিমানবন্দরে অবতরণ করে। এখনও পর্যন্ত ওই বিমানের পাকিস্তানে নামার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। করাচিতে নামার পর ১২জন যাত্রী বিমান থেকে নেমেছেন বলে আপাতত জানা গিয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির এক মুখপাত্র এই খবরটি নিশ্চিত করেছে এবং জানিয়েছেন যে ভারত থেকেই আন্তর্জাতিক চাটার্ড বিমানটি এসেছে এবং এর সঙ্গে অন্য কোনও দেশের সম্পর্ক নেই।
করাচিতে অবতরণের পর ১২ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে এটা এখনও স্পষ্ট নয় যে কেন বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণ করেছিল। সম্প্রতি ভারতের দু'টি বিমান গত মাসে করাচি বিমানবন্দরে অবতরণ করেছিল, তবে সেক্ষেত্রে বিমান দু'টির প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। ৫ জুলাইতে স্পাইস জেটের দিল্লি-দুবাই বিমান মাঝ আকাশে জ্বালানির অভাবে এবং ১৭ জুলাই ইন্ডিগোর শারজা-হায়দরাবাদ বিমান ইঞ্জিনের সমস্যার জন্য অবতরণ করেছিল করাচিতে। কিন্তু ভারত থেকে এই বিশেষ বিমানের পাকিস্তানের বিমান বন্দরে নামা যথেষ্ট চিন্তায় ফেলেছে দেশকে।












Click it and Unblock the Notifications