চিন তাকিয়ে দেখতে চলেছে ভারত-আমেরিকার সম্ভাবনাময় তাবড় বাণিজ্যিক চুক্তি! মার্কিন ভোটের আগে কী ঘটছে
মার্কিন নির্বাচনের প্রচারে প্রবাসী ভারতীয়দের মন পেতে ট্রাম্পের রাজনৈতিক প্রচার ভিডিওতে জায়গা করে নিয়েছেন মোদী। মোদীর সঙ্গে ট্রাম্পের সখ্যতা দেখিয়ে সেখানে রিপাবলিকানদের ভোটভিক্ষা চলছে। এমন এক পরিস্থিতিতে অন্যদিকে মার্কিন-চিন সংঘাতও চরমে উঠছে।

বাণিজ্যিক পরিস্থিতি ও ভারত-চিন-মার্কিন সম্পর্ক
উল্লেখ্য, বাণিজ্যের ক্ষেত্রে মুনাফাকে সামনে রেখেও চিন-মার্কিন সম্পর্ক ক্রমেই খারাপ হতে শুরু করেছে। দুই দেশের বাণিজ্যিক ক্ষেত্রে যে যুদ্ধ শুরু হয়েছিল , তা এখন রাজনৈতিক দিকে এগিয়েছে। তবে বাণিজ্যিক সম্পর্কের ওপর সেই রাজনীতির প্রভাব পড়েছে। এমন অবস্থায় ভারতের সঙ্গে একটি বড় বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা আমেরিকার। যা কয়েকটি ছোখাটো ফারাক মিটিয়ে নিতে পারলেই সম্ভবপর হতে চলেছে কয়েকদিনের মাথায়।

বাণিজ্য ও ইইউ
এদিকে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার একটি তাবড় বাণিজ্যিক ডিল সম্পন্ন হয়েছে। দুই পক্ষেরমধ্যে এই চুক্তি মারকিন নির্বাচনের আগে হওয়াতে তা বেশ সুবিধার জায়গায় এনে দিয়েছে ট্রাম্প সরকারকে। এরপর ট্রাম্প সরকারের ফোকাসে ভারতের সঙ্গে বাণিজ্যিক চুক্তি। যা ট্রাম্পের প্রচার মাইলেজ যেমন বাড়াবে, তেমনই আন্তর্জাতিক আঙিনায় তার প্রভাব থাকবে।

ভারতের ক্ষেত্রে কোন সুবিধা?
ভারতের ক্ষেত্রে এই সুবিধা অনেকটাই। মনে করা হচ্ছে, দুই দেশের বাণিজ্যে 'টারিফ' সংক্রান্ত সমস্যাও মিটে যাবে এক্ষেত্রে। মার্কিন জেনারেলাইড সিস্টেম অফ প্রেফারেন্সের ক্ষেত্রে ভারতের রপ্তানীকারকরাও বেশ কিছু সুবিধা এই চুক্তির ফলে পাবেন বলে মনে করা হচ্ছে। যা করোনার আবহে এশিয়ায় ভারতের বাণিজ্যের ক্ষেত্রে বড় পদক্ষেপ।

পরিস্থিতি উন্নয়নের চেষ্টা
এদিকে, ট্রাম্প সরকারের এইচওয়ানবি ভিসা নীতির ফলে সাম্প্রতিককালে বড় সমস্যায় পড়ে ভারত। যার জেরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যেতে থাকে। তা আসন্ন বাণিজ্য চুক্তির পর মিটতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications