লালফৌজের জওয়ানকে ফিরিয়ে দেওয়ায় চাপে জিনপিং সরকার, ভারতের প্রশংসায় চিনের সংবাদ মাধ্যমগুলি
লালফৌজের জওয়ানকে ফিরিয়ে দেওয়ায় চাপে জিনপিং সরকার, ভারতের প্রশংসায় চিনের সংবাদ মাধ্যমগুলি
লালফৌজের জওয়ানকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের এই সৌজন্য এবং মানবিকতায় পাল্টা চাপে পড়েছে জিনপিং সরকার। চিনের সংবাদ মাধ্যমগুলি ভারতের পদক্ষেপের প্রশংসা করতে শুরু করে দিয়েছে। চিনের প্রথম সারির সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম রীতিমত প্রশংসা করে বলেছে,ভারত যে পদক্ষেপ করেছে তা যথেষ্ট ইতিবাচক। অষ্টম দফার সেনা পর্যায়ের বৈঠকের আগে সেটা একটু বেশি চাপ তৈরি করবে জিনপিং সরকারের উপর।

ভারতের প্রশংসায় চিনা সংবাদ মাধ্যম
লাদাখে ধৃত চিনা জওয়ানকে মুক্তি দেওয়ার ঘটনায় ভারতের প্রশংসা শুরু করেছে চিনের সংবাদ মাধ্যমগুলি। লাদাখ অস্থিরতার পরেই চিনা ফৌজের প্রতি ভারতীয় জওয়ানরা যে আচরণ করেছে তা প্রশংসার যোগ্য এবং যথেষ্ট ইতিবাচক বলে মনে করছে চিনা সংবাদ মাধ্যমগুলি। এই নিয়ে চিনের প্রথম সারির সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে ভারতের পদক্ষেপকে যথেষ্ট ইতিবাদক বলে লেখা হয়েছে।

চাপ বাড়ল জিনপিংয়ের
লাদাখ নিয়ে যে হুঙ্কার শুরু করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় সেনার এই পদক্ষেপের পর দেশেই চাপ বাড়বে জিনপিং সরকারের উপর। এমনই মনে করছে কূটনৈতিক মহল। কারণ এতোদিন ভারত বিরোধিতার যে হুঙ্কার শুরু করেছিল চিনের কমিউনিস্ট সরকার। সেটা সবটা যে সত্যি নয়। ভারতের ভাবমূর্তি নতুন করে উজ্জ্বল হয়ে উঠেছে এই পদক্ষেপের পর।

চিনা জওয়ানকে মুক্তি
গতকাল রাতেই পিএলএ-র হাতে তুলে দেওয়া হল অপহৃত চিনা জওয়ানকে। তাঁর আগে তাঁকে চিকিৎসা, খাবার এবং গরম পোশাক দিয়ে সুস্থ করে তোলে ভারতীয় জওয়ানরা। লাদাখের ডেমচকে পথ হারিয়ে অসুস্থ হয়ে ভারতের সীমানার মধ্যে চলে এসেছিলেন চিনা জওয়ান। ভারতের সৌজন্য এবং মানবিকতায় একটু অস্বস্তিতেই লালফৌজ।

সেনা বৈঠক
সামনেই লাদাখ ইস্যুতে অষ্টম দফার সেনা পর্যায়ের বৈঠক হতে চলেছে ভারত ও চিনের মধ্যে। তার আগে ভারতীয় সেনার এই পদক্ষেপ যথেষ্ট ইতিবাচক। চিন এখন কী পদক্ষেপ করে সেদিকেই তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। কারণ এর আগে চিনা জওয়ানরা অরুণাচল থেকে ভারতীয় নাগরিকদের অপহরণ করে অকথ্য অত্যাচার চালিয়েছিল। তার পাল্টায় ভারত যে সৌজন্য দেখিয়েছে। তাতে উল্টো চাপে রয়েছে লালফৌজ।
দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে












Click it and Unblock the Notifications