Hindu Protest: সিলিকন ভ্যালির রাস্তায় শয়ে শয়ে আমেরিকান হিন্দু, কানাডা ও বাংলাদেশে হচ্ছেটা কী?

Violence against Hindus: কানাডা ও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার আমেরিকার পথে নামল শয়ে শয়ে হিন্দু (Hindu Protest)। প্রশান্ত মহাসাগরের পাড়ে সিলিকন ভ্যালিতে (Silicon Valley) প্রতিবাদ মিছিল হিন্দুদের। কানাডা ও বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সুর চড়ালেন হিন্দুরা।

এদিন মিলপিটাস শহরের সভাগৃহে জমায়েত হন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা। হিন্দুবাদী সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন সেখানে। কানাডা ও বাংলাদেশ হিন্দুদের কীভাবে নির্যাতন করা হচ্ছে তা নিয়ে বক্তব্য রাখেন তাঁরা। হিন্দুদের মারধর, বাড়িঘর-দোকান পুড়িয়ে দেওয়ার চরম নিন্দা করে সংগঠনগুলি। কানাডা ও বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগে সরব হন তাঁরা।

bangladesh

সিলিকন ভ্যালির উপসাগর সংলগ্ন এলাকায় প্রায় ২ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বসবাস করেন। কানাডার ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে হামলা নিয়ে মিছিল থেকে সুর চড়ান প্রতিবাদীরা। মিছিল থেকে স্লোগানও দেন তাঁরা। খলিস্তানি সন্ত্রাসবাদ বন্ধ করে কানাডার হিন্দুদের সুরক্ষার দাবি তোলা হয়। বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তারও দাবি তোলা হয় মিছিল থেকে।

এনিয়ে একটি প্রেস রিলিজও বের করে প্রতিবাদী হিন্দু সংগঠনগুলি। সেখানে তাঁরা বলেন, "মন্দিরে খলিস্তানি জঙ্গিদের হামলার ভিডিয়ো আমরা দেখেছি। মন্দিরে সটান ঢুকে নারী-পুরুষ এমনকি শিশুদের নির্বিশেষে মারধর করা হয়। দীপাবলির উৎসবে সামিল হওয়া নিরীহদের উপর এরকম হামলা সত্যিই ভয়ানক।"

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন প্রতিবাদীরা। খলিস্তানি জঙ্গিদের হামলায় ট্রুডোর সরকারের পুলিশও জড়িত ছিল বলে দাবি তাঁদের। প্রেস রিলিজে বলা হয়, "ট্রুডোর সরকারের বিরুদ্ধে আমরা আস্থা হারিয়ে ফেলেছি। কানাডার হিন্দুদের ন্যুনতম সুরক্ষা দিতে ব্যর্থ ট্রুডোর সরকার।"

কানাডার ব্রাম্পটনে হিন্দু সভার মন্দিরে খালিস্তানি জঙ্গিরা হামলা চালায়। হিন্দু মন্দিরে আয়োজিত দূতাবাসের শিবিরেও হামলা চালানো হয়েছিল। লাঠিসোঁটা নিয়ে ভারতীয়দের উপর হামলা চালানো হয়। এরপর সারি ও ভ্যাঙ্কোবার শহরেও কনস্যুলার ক্যাম্পে হামলা চালায় খালিস্তানি জঙ্গিরা। বাংলাদেশেও ইউনূসের অন্তবর্তী সরকারের আমলে হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার চলছে। একাধিক জায়গায় হিন্দুদের প্রাণে মেরে ফেলারও অভিযোগও উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+