মার্কিন যুক্তরাষ্ট্র : মাকে দমবন্ধ করে হত্যা, গ্রেফতার ভারতীয় কিশোর
নিজের মাকে খুন করার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় গ্রেফতার করা হল ১৭ বছরের এক ভারতীয় কিশোরকে।
ওয়াশিংটন, ২১ মার্চ : নিজের মাকে খুন করার অপরাধে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় গ্রেফতার করা হল ১৭ বছরের এক ভারতীয় কিশোরকে। জানা গিয়েছে অনেকদিন ধরেই তার মা নলিনী তেল্লাপ্রলুর খুনের মামলায় ওই কিশোরকে খুঁছিল পুলিশ।
অভিযোগ, ২০১৫ সালে মা নলিনী তেল্লাপ্রলুকে মুখে প্লাস্টিক ব্যাগ দিয়ে চেপে ধরে খুন করে অর্নব। সেটি ২০১৫ সালের ডিসেম্বর মাসের ঘটনা। ঘটনায় সেসময় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় ভারতীয়দের মধ্যে।

প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করতে , অর্নব জানায় সে স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের মৃতদেহ দেখতে পায়। সে সময় সে বাড়ির গ্যারাজে মায়ের মৃতদেহ দেখে বলে পুলিশের বয়ানে জানায়। পরে পুলিশি তদন্তে উঠে আসে যে অনর্বই তার মাতৃহন্তা।
মার্কিন নিবাসী ভারতীয় কিশোররের এই মর্মান্তিক খুনের ঘটনায় , স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ভারতীয়রা মেনে নিতে পারছেন না, কিশোরের এই বিকৃত মানসিকতাকে।












Click it and Unblock the Notifications