ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার রহস্যময় মৃত্যু আমেরিকায়

সংবাদ সংস্থা আইএএনএস জানাচ্ছে, পেলসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পুলকিত সিং। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় লাগোয়া একটি ঘরে তাঁরে মৃত অবস্থায় পাওয়া যায়। শনাক্তকরণের পর তাঁর কাকাকে খবর দেয় পুলিশ। কাকা যোগিন্দর সিং জানান, "ও আমাদের পরিবারের নক্ষত্র ছিল। যেমন মিশুকে, তেমন মেধাবী। ভবিষ্যতের সিদ্ধান্ত নিত ভেবেচিন্তে। কী করে ওর এই অবস্থা হল, ভেবে কূলকিনারা পাচ্ছি না।"
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৩ জানুয়ারি এমন রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল পুলকিত সিংয়ের বাবা-মায়ের। স্কুল থেকে এসে বাবা যশপাল সিং এবং মা গীতা সিংয়ের শব আবিষ্কার করেছিল পুলকিত। পুলিশ অনেক খানাতল্লাশি করেও আততায়ীকে ধরতে পারেনি। তখন পুলকিত পুলিশকে জানিয়েছিল, বাবা-মায়ের খুনি তাকেও শেষ করে দেবে। সেই আশঙ্কাই সত্যি হল। কেন পুলকিতদের পরিবারকে কেউ নিশানা বানিয়েছে, তা নিয়ে ধন্দে পুলিশ।












Click it and Unblock the Notifications