ছেলেকে ডিভোর্সের সিদ্ধান্ত, ক্ষুব্ধ ভারতীয় বংশোদ্ভুত শ্বশুর গুলি চালালো পুত্রবধূর ওপর
ছেলেকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় পুত্রবধূকে গুলি করে মারার অপরাধে গ্রেফতার হল ৭৪ বছরের ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক। ক্যালিফোর্নিয়া থেকে তাকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। ছেলের প্রতি অবিচার হওয়ার রাগে পার্কিং লটে তার পুত্রবধূর ওপর গুলি চালায় সে।

পুলিশ সূত্রের খবর, শীতল সিং দোসাঁঝ তার পুত্রবধু গুরপ্রীত কউর দোসাঁঝকে গত সপ্তাহে ওয়ালমার্টের সাউথ স্যান জোশ পার্কিং লটে খুন করে। এখানেই গুরপ্রীত কাজ করতেন বলে জানা গিয়েছে। পুলিশ তদন্তের পরই শীতলকে গ্রেফতার করে এবং পুলিশ তদন্ত চলাকালীন এও জানতে পারে যে নিহত গুরপ্রীত শুক্রবার তাঁর কাকাকে ফোন করে নিজের আতঙ্কের কথা জানিয়ে বলেছিলেন যে শীতল তাঁর ওপর নজর রাখছে। গুরপ্রীত তাঁর কাকাকে এও জানান যে শীতল তাঁকে খোঁজার জন্য ১৫০ মাইল গাড়ি চালিয়ে এসেছে। গুরপ্রীতের কাকা পুলিশকে জানিয়েছেন যে তাঁর ভাইঝি খুবই আতঙ্কিত ছিল এবং কাজ থেকে তাঁর ভাইঝি যখন একটু বিরতি নেন তখন শীতল গাড়িতে বসার জন্য বলে তাঁকে।
গুরপ্রীতের কাকা জানান, এটাই ছিল ফোন কেটে যাওয়ার আগে শেষবারের মতো শোনা কথা। এর পাঁচ ঘণ্টা পর ওয়ালমার্টের সহকর্মীরা ওই পার্কিং লটের একই গাড়ি থেকে গুরপ্রীতের দেহ উদ্ধার করেন। গুরপ্রীতের দেহে দু'টি গুলির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের বিবৃতি অনুযায়ী, গুরপ্রীতের কাকা তদন্তকারীদের জানিয়েছিলেন যে অভিযুক্তের ছেলেকে ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন গুরপ্রীত। পুলিশ জানিয়েছে গুরপ্রীতের স্বামী ও শ্বশুর ফ্রেসনোতে থাকত এবং গুরপ্রীত স্যান জোসে। হোমিসাইড গোয়েন্দা ও অন্যান্য অফিসাররা মিলে এই ঘটনার তদন্ত চালাচ্ছেন। নিহতের কাকা, যিনি জীবিত ভাইঝির গলা শেষবারের মতো শুনেছিলেন, তাঁকে সেন্ট্রাল ভ্যালি থেকে ঘনটাস্থলে নিয়ে আসা হয়। পুলিশ জানায় নিহতের কাকা সন্দেহভাজন হিসাবে শীতল দোসাঁঝকে সনাক্ত করতে সহায়তা করেছেন।
মার্কিন পুলিশ ফ্রেসনোতে শীতল দোসাঁঝের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এবং তল্লাশির সময় তার বাড়ি থেকে .২২ ক্যালিবার বেরেটা পিস্তল পাওয়া যায়। অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ নভেম্বর তাকে ফের আদালতে পেশ করতে বলেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications