খলিস্তানি চরমপন্থার বিরুদ্ধে এককাট্টা প্রবাসী ভারতীয়রা, সান ফ্র্যান্সিসকোর দূতাবাসে বিক্ষোভ
খলিস্তানি চরমপন্থার বিরুদ্ধে একত্রিত হলেন ক্যালিফোর্নিয়ার প্রবাসী ভারতীয়রা। সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসের সামনে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। গত ২৪ মার্চ খলিস্তানি আন্দোলনের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্য গড়ে তোলার ডাক দেন তাঁরা। সান ফ্র্যান্সিসকোর কনস্যুলেট কম্পাউন্ডে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রবাসী ভারতীয়রা।

আমেরিকার সান ফ্র্যান্সিসকোতে ভারতীয় দূতাবাসের সামনে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় জড়ো হয়েছিল। এই ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের সদস্যরা একটি শান্তি সমাবেশ গড়ে তোলেন। সপ্তাহের শুরুতেই খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি দ্বারা ভাঙচুর করা হয়েছিল। তার প্রতিবাদে স্যাক্রামেন্টো তেলেগু অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা শামিল হয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে।
শুধু স্যাক্রামেন্টো তেলেগু অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাই নন, ভারতের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য বহু প্রবাসী ভারতীয় ও ভারতীয়-আমেরিকান কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন তেরঙ্গা হাতে। খলিস্তানপন্থী গোষ্ঠীগুলির দ্বারা যে হিংসাশ্রয়ী ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মার্কিন সরকারকে অনুরোধ করা হয়।
গত ১৯ মার্চ ক্যালিফোর্নিয়ার সান ফ্র্যান্সিকোতে ভারতীয় দূতাবাসে ভাঙচুর চালানো হয়। খালিস্তানপন্থী বিক্ষোভকারীদের এই ভাঙচুরের পর শুক্রবার প্রবাসী ভারতীয়রা ভারতীয় কনস্যুলেট ভবনের বাইরে জড়ো হয়েছিলেন। এই হিংসাশ্রয়ী ঘটনার বিরুদ্ধে সংহতি জানিয়ে তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন।

আমেরিকার ভারতীয় দূতাবাসের সামনে বন্দে মাতরম, ভারাত মাতা কি জয় ধ্বনি তুলেছিলেন তাঁরা। দেশাত্মবোধক গান বাজানো হয়। শুক্রবার বিকেল তিনেট নাগাদ যখন খলস্তানবিরোধী প্রতিবাদে গর্জে উঠেছে স্যাক্রামেন্টো তেলেগু অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও প্রবাসী ভারতীয়রা, তখন খলিস্তানপন্থী সমর্থকরা বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিতে থাকে। ভারত বিরোধী স্লোগান দেয়।
স্যাক্রামেন্টো তেলেগু অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও প্রবাসী ভারতীয়রা ঢোল বাজিয়ে স্লোগান তুলে, দেশাত্মবোধক গানে গানে খলিস্তানপন্থীদের শোরগোল থামিয়ে দেন। বন্দে মাতরম, ভারত মাতা জয় স্লোগানে মুখরিত হয়ে খলিস্তানপন্থীদের বিচ্ছিন্নতাবাদগী স্লোগানকে চাপা দিয়ে দেন। ভারতীয় সমর্থকরা প্রায় দুই ঘণ্টার দীর্ঘ বিক্ষোভ ও শব্দযুদ্ধে খালিস্তান বিচ্ছিন্নতাবাদীদের ওপরে আধিপত্য বিস্তার করতে সমর্থন হন।

রবিবার হিংসাশ্রয়ী ঘটনা ঘটেছিল। তারপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিনের শান্তিপূর্ণ প্রতিবাদের মঞ্চ যাতে উত্তপ্ত না হয়, ফের যাতে হিংসার ঘটনা না ঘটে তার জন্য স্থানীয় পুলিশ ব্যাপকভাবে মোতায়েন করা হয়। প্রবাসী তেলেগু সম্প্রদায়ের মানুষজন খালিস্তান বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরব হন। কনস্যুলেট অফিস ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশে যোগ দিয়েছিলেন। অনেক ভারতপন্থী মুসলিম, শিখ এবং অন্যান্য প্রবাসীরা অংশগ্রহণ করেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications