সার্জিক্যাল স্ট্রাইকে উড়ে যাওয়া পাকিস্তানের জঙ্গিঘাঁটির গোপন ছবি, চমকের পর চমক

মাত্র ২০ মিনিটের অপারেশনে মাসুদের সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের অভ্যন্তরে ৮০ কিলোমিটার ঢুকে বালাকোট-সহ তিনটি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা।

মাত্র ২০ মিনিটের অপারেশনে মাসুদের সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তানের অভ্যন্তরে ৮০ কিলোমিটার ঢুকে বালাকোট-সহ তিনটি জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার আগে মাসুদের সাম্রাজ্যের যে গোপন ছবি উঠে এসেছে, একবার নজর দেওয়া যাক সেদিকে।

আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই

১৪ থেকে ২৬- মাত্র ১২ দিনের ফারাকে প্রত্যাঘাত করল ভারত। পাকিস্তানের মাটিতে জইশের সাম্রাজ্যের তাবড় নেতাদের জারিজুরি শেষ করে দিয়েছে। এতদিন তাঁরা যেসব জায়গায় লুকিয়ে থাকত, যেখানে বসে জঙ্গ রচনা করত, সেসব ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। খালি চোখে, তা আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই। কিন্তু ভিতরের সাজ-সরঞ্জাম দেখলে চমকে উঠতে হয়।

প্রাচীর ঘেরা বাড়িতে মজুত বিস্ফোরক

কেমন ছিল এই জঙ্গি ঘাঁটি? যে ছবি সামনে এসেছে। সংবাদসংস্থা এএনআই যে ছবি প্রকাশ করেছে, তাতে স্পষ্ট শুনশান এলাকায় এই ঘাঁটি। প্রাচীর ঘেরা এই বাড়িতে জঙ্গিরা গা ঢাকা দিয়ে থাকত, আর সন্ত্রাসের পরিকল্পনা করত। আর প্রাচীর ঘেরা বিশাল এলাকায় মজুত ছিল প্রচুর অস্ত্র ও বিস্ফোরক। এই ঘাঁটি থেকে ২০০ একে রাইফেল, ডিটোনেটর-সহ নানা প্রকারের বিস্ফোরক উদ্ধার হয়েছে।

আমেরিকা-ইজরায়ের জাতীয় পতাকা আঁকা সিঁড়ি

আর সবথেকে চাঞ্চল্যের বিষয়, এই জঙ্গি ঘাঁটির সিঁড়িতে আঁকা ছিল বিভিন্ন দেশের জাতীয় পতাকা। সেখানে ছিল আমেরিকার জাতীয় পতাকা, ব্রিটেন ও ইজরায়েলের জাতীয় পতাকাও ছিল সিঁড়িতে আঁকা। কী কারণে এই জাতীয় পতাকার ছবি-সহযোগে সিঁড়ি নির্মাণ হয়েছিল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।

ভূমিকম্পে বালাকোট ধ্বংসের পর জঙ্গিদের স্বর্গরাজ্য

ভূমিকম্পে বালাকোট ধ্বংসের পর জঙ্গিদের স্বর্গরাজ্য

অ্যাবোটাবাদ থেকে মাত্র ৬০ কিমি দূরে অবস্থিত বালাকোট। সেখানে জইশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারত। পাখতুনখোয়ার এই অঞ্চলকে পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য করে রেখেছে। ২০০৫ সালের ভূমিকম্পে বালাকোট প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারপরে ফের এলাকার উন্নয়ন পর জঙ্গিরা নিজেদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+