সার্জিক্যাল স্ট্রাইক ২, দেখুন ভারতীয় বায়ুসেনার হামলার সেই ভিডিও
ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। ভারতীয় বায়ুসেনা ফের সার্জিক্যাল স্ট্রাইক চালাল পাকিস্তানে ঢুকে।
ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারত। ভারতীয় বায়ুসেনা ফের সার্জিক্যাল স্ট্রাইক চালাল পাকিস্তানে ঢুকে। এবার আকাশপথে ১২টি মিরাজ যুদ্ধবিমান নিয়ে হামলা হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। ১ হাজার কিলোর বোমা নিয়ে হামলা চালানো হয়েছে। বালাকোট, চাকোতি, মুজফফরাবাদের জঙ্গি লঞ্চ প্যাডে হামলা চলেছে।

এই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তানও। ভারতীয় বায়ুসেনা যে তাদের সীমান্ত পেরিয়ে ঢুকে হামলা চালিয়েছে তা জানানো হয়েছে। ভারতের হামলার খবর নিশ্চিত করেছেন পাক সেনার মেজর জেনারেল আসিফ ঘাফুর। সেই ভিডিও এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। একনজরে দেখে নেওয়া যাক ভারতের হামলার সেই ভিডিও।
#IndiaStrikesBack #Balakot#IndianAirForce way celebrates Diwali way before Holi near Line of Control at Balalot. 56"Rocks !
— Geetika Swami (@SwamiGeetika) February 26, 2019
Jai Hind🇮🇳@IAF_MCC @narendramodi #SurgicalStrike2 #AirStrike pic.twitter.com/Ux4JDnmpUX
এদিনের হামলার আগে ভারতের কাছে খবর আসে, জইশ জঙ্গিরা ফের একবার ভারতে আত্মঘাতী ও ফিঁদায়ে হামলা চালানোর চেষ্টা করছে। যার ফলে এই হামলা চালানো অনিবার্য হয়ে দাঁড়িয়েছিল। তারপরই এদিন সকালে খবর আসে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে। বহু জঙ্গির মৃত্যু হয়েছে। ভোর রাতে মিরাজ ২০০০ বিমান দিয়ে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত।












Click it and Unblock the Notifications