বিপুল পরিমাণে পরমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়িয়েছে মোদী সরকার! তবে পাকিস্তান-চিনের নিরিখে কোথায় ভারত?

গতবছরই ভারত নিজেদের অস্ত্র ভাণ্ডারে আরও ১০টি নতুন পরমাণবিক অস্ত্র যোগ করেছিল। বর্তমানে ভারতের ভাণ্ডারে পরমাণু অস্ত্রের সংখ্যা ১৫০। একদিকে লাদাখে চিনা আগ্রাসন, অন্যদিকে কাশ্মীর সীমান্তে পরপর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন। এরই মাঝে ভারতের দুই প্রান্তেই অস্থির পরিস্থিতি। এই আবহে শত্রু দেশের কাছে ভারতকে টেক্কা দেওয়ার মতো অস্ত্র আছে কি?

কী বলছে SIPRI রিপোর্ট?

কী বলছে SIPRI রিপোর্ট?

জবাবটা পাওয়া গেল স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের এক রিপোর্টে। মূলত এই সংস্থা দ্বন্দ্ব, অস্ত্র, অস্ত্র নিয়ন্ত্রণ এবং নিরস্ত্রীকরণের মতো বিষয়গুলি নিয়ে গবেষণা করে। তাদেরই বার্ষিক রিপোর্টে ২০১৯ সালের নিরিখে পেশ করা রিপোর্টে প্রকাশ করা হল ভারত, পাকিস্তান ও চিনের পরমাণবিক শক্তির খতিয়ান।

পাকিস্তান ও চিনের থেকে পিছিয়ে ভারত

পাকিস্তান ও চিনের থেকে পিছিয়ে ভারত

রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারতের তুলনায় চিন এবং পাকিস্তানের হাতে অধিক সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে। রিপোর্টে জানানো হয়েছে চীনের হাতে ৩২০ টি পরমাণু অস্ত্র রয়েছে। সেখানে পাকিস্তান এবং ভারতের ভাণ্ডারে পরমাণু অস্ত্রের সংখ্যা যথাক্রমে ১৬০ এবং ১৫০টি।

সীমান্ত বিবাদের মধ্যে এই রিপোর্টের তাৎপর্যপূর্ণ

সীমান্ত বিবাদের মধ্যে এই রিপোর্টের তাৎপর্যপূর্ণ

বর্তমানে সীমান্ত বিবাদের মধ্যে এই রিপোর্টের তাৎপর্য অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখে ইতিমধ্যে চরম উত্তেজনার পরিস্থিতি চলছে বিগত একমাস ধরে। এরই মধ্যে পশ্চিমে কাশ্মীর সীমান্তে পরপর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন।

সম্ভার ও আয়তন এবং বৈচিত্র বাড়াচ্ছে ভারত

সম্ভার ও আয়তন এবং বৈচিত্র বাড়াচ্ছে ভারত

জানানো হয়েছে, নিজেদের পরমাণু অস্ত্রসম্ভারের 'উল্লেখ্যযোগ্য আধুনিকীকরণ' করছে চীন। নতুন স্থল এবং সমুদ্র-নির্ভর ক্ষেপণাস্ত্র এবং পরমাণুধর যুদ্ধবিমানের মাধ্যমে প্রথমবারের জন্য পরমাণু ত্রয়ী তৈরি করছে বেজিং। এদিকে ভারত এবং পাকিস্তান ধীরে ধীরে নিজেদের পরমাণু সম্ভারের আয়তন এবং বৈচিত্র বাড়াচ্ছে।

রাশিয়া এবং আমেরিকার অস্ত্র ভাণ্ডারের খতিয়ান

রাশিয়া এবং আমেরিকার অস্ত্র ভাণ্ডারের খতিয়ান

এছাড়া পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া এবং আমেরিকার কাছে যথাক্রমে ৬,৩৭৫ এবং ৫,৮০০ টি অস্ত্র রয়েছে। যা সারা বিশ্বের পরমাণু অস্ত্রের ৯০ শতাংশেরও বেশি। সবমিলিয়ে বিশ্বের ন'টি পরমাণু শক্তিধর দেশ রয়েছে। তারা হল, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন, ভারত, পাকিস্তান, ইজরায়েল এবং উত্তর কোরিয়া। গোটা বিশ্বে ১৩,৪০০-র মতো পরমাণু অস্ত্র রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+