পাকিস্তান নিচে নামতে পারে, কিন্তু কাশ্মীর নিয়ে মাথা উঁচু রাখবে ভারত! শক্তিশেল আকবরউদ্দিনের

শক্তিশেল আকবরউদ্দিনের

কাশ্মীর ইস্যুতে এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার আগে জোরদার তোপ দিয়ে পাকিস্তানকে কার্যত হাওয়া বুঝিয়ে দিল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সইদ আকবরউদ্দিন কাশ্মীর নিয়ে পাকিস্তানের অবস্থান ঘিরে মন্তব্য করতে গিয়ে চরম বার্তা দিয়েছেন। কাশ্মীর ইস্যু রাষ্ট্রংসংঘের সাধারণ সভায় উঠবে কি না, তা নিয়ে প্রশ্ন আসতেই তার কড়া জবাব দেন আকবরউদ্দিন।

' কাশ্মীর প্রসঙ্গ উঠলে , ভারত কিভাবে জবাব দেবে'?

রাষ্ট্রসংঘে যদি পাকিস্তান কাশ্মীর ইস্যু উত্থাপন করে তাহলে তার জবাব কিভাবে দেবে ভারত? এই প্রশ্ন উঠে আসে রাষ্ট্রসংঘের সভার আগে । রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি আকবরউদ্দিনকে এই প্রশ্ন শুনতেই তার কড়া জবাব দেন। জবাবে সরাসরি পাকিস্তানের নাম না করে ইসলামাবাদকে খোঁচা দিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

আকবরউদ্দিনের জবাব

আকবরউদ্দিন বলেন, ' ওরা (পাকিস্তান) নিচে নামতে পারে, তবে ভারতের মাথা উঁচু থাকবে। আমরা বহু ধরনের মেইনস্ট্রিম সন্ত্রাসবাদ দেখেছি আগে। আর আপনি যা বলছেন, তাতে ওঁরা চাইতে পারেন মেইনস্ট্রিম হিংসাত্মক বক্তব্য রাখতে ।'

মোদী যাচ্ছেন রাষ্ট্রসংঘে

মোদী যাচ্ছেন রাষ্ট্রসংঘে

প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে চলেছেন নরেন্দ্র মোদী। আগামী ২৭ সেপ্টেম্বর মোদী সেখানে বক্তব্য রাখতে চলেছেন। একই দিনে সেখানে বক্তব্য রাখতেব পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। সবমিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এই হাইভোল্টেজ সভার দিকে তাকিয়ে রয়েছে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+